Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের জন্য আবেগ মাখা শুভ কামনা রিয়াদ-তামিমের

September 4, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের জন্য আবেগ মাখা শুভ কামনা রিয়াদ-তামিমের
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই কিছু হচ্ছিল না। ব্যাটে রান নেই আবার কিপিংয়েও এলেমেলো! ঠিক এমন সময়ে সরে দাঁড়ানোটাই যৌক্তিক মনে করলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। রোববার মুশফিক ফেসবুকে লিখেছেন লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’

এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ১ ও ৪ রানের দুটো ইনিংসই যেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের লড়াইয়ের স্পৃহা শেষ করে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচ মিস, ক্যাচ নিয়েও রিভিউ না নিতে পারার ব্যর্থতা তো ছিল। তাইতো ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান বিদায় বলেই ফেললেন। তবে টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।

বিদায় বেলায় সতীর্থদের শুভ কামনা পেলেন মুশফিক। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যিনি আবার তার ভায়রা ভাই-তিনি ফেসবুকে লিখলেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-টোয়েন্টিতে অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনও ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

আরেক কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল লিখলেন, ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার… টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটসম্যান সৌম্য সরকার ফেসবুকে লিখলেন, ‘মুশফিক ভাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন।’ মুশফিকের সঙ্গে ২২ গজের একটি ছবি দিয়ে ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি লিখেছেন, ‘মুশফিক ভাই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একটি টি-টোয়েন্টি যুগের শেষ।’

উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও জানালেন শুভ কামনা, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। শুভ টি-টোয়েন্টি অবসর মুশফিকুর রহিম ভাই। অনাগত দিনগুলোর জন্য শুভ কামনা।’

আফিফ হোসেন ধ্রুব, যিনি দারুণ ফর্মে আছেন। তিনি লিখেছেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিকুর রহিম ভাই।’ পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘ধন্যবাদ, টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম।’

২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ২০ ওভারের ক্রিকেটে পথচলা শুরু। এই ফরম্যাটে ১০২ ম্যাচ খেলে মুশফিক করেছেন ১৫০০ রান। সর্বোচ্চ অপরাজিত ৭২। ১৯.৪৮ গড় ও ১১৫ .০৩ স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি ৬টি।

Previous Post

টি-টুয়েন্টি থেকে অবসর মুশফিকের

Next Post

ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের

ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD