Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুমিনুলের ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব

February 8, 2018
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিবের ‘স্যালুট’ এবং…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ড্রয়ের তৃপ্তি নিয়ে পয়মন্ত শহর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের বাইরে থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকের দুই ইনিংসের শতরান দেখলেন সাকিব আল হাসান। ঢাকা টেস্টেও চোটের কারণে খেলা হচ্ছে না তার। তবে সতীর্থদের পারফরম্যান্সে দারুণ খুশি টেস্ট অধিনায়ক। বিশেষ করে চট্টগ্রাম টেস্টের নায়ক মুমিনুল হক বন্দনায় মেতে উঠলেন এই অলরাউন্ডার।

চট্টগ্রামে রেকর্ড গড়ে দুই ইনিংসে মুমিনুল তুলে নেন সেঞ্চুরি। হারের শঙ্কায় থাকা বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে এনে দেন স্বস্তির ড্র। তা দেখে খুশি সাকিব বললেন, ‘মমিনুলের দক্ষতা নিয়ে আমাদের কারো কখনও কোনো সন্দেহ ছিল না। আমি মনে করি ও (মুমিনুল) যেকোনো ফরম্যাটের জন্য ভাল একজন খেলোয়াড়। যেহেতু ওর মধ্যে এ ক্ষমতাটা রয়েছে। সবাই জানি ও সব সময় ভালো করতে পারে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রান তুলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ১০৫ রানের আরও একটি অসাধারণ ইনিংস খেলেন এ বাঁহাতি। সাকিব বলছিলেন ‘ওর (মুমিনুল) আসলে প্রমাণ করার কিছু ছিল না। নিজের প্রতি ওর যে বিশ্বাস, চাওয়া-পাওয়া, যেভাবে নিজেকে নিয়ে চিন্তা করে আমার কাছে মনে হয় না, আমাদের দলের আর কেউ ওভাবে চিন্তা করে।’

মুমিনুলের ২য় ইনিংসের শতরানটাকেই এগিয়ে রাখছেন সাকিব ‘প্রথমটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ইনিংসটা ছিল অসাধারণ। দলের এমন একটা অবস্থায় ও (মুমিনুল) এমন একটা খেলা করেছে, সত্যিই যা অসাধারণ। সত্যি কথা বলতে আমি রাতেও চিন্তা করেছিলাম হয়তো বাংলাদেশ পারবে না। আবার ভেবেছিলাম যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে, উইকেট না পড়ে, তখন ম্যাচটা ভিন্ন কিছু হতে পারে। লিটনও অসাধারণ ব্যাটিং করেছে। আসলে পুরো টেস্টে মুমিনুলের জন্যই ছিল।’

টেস্ট সিরিজে না খেললেও টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে চান তিনি। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন সাকিব।

Previous Post

ব্যাটে-বলে সফল সৌম্য সরকার

Next Post

আইসিসির সেরা উদীয়মান আফিফ

Related Posts

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

3
ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা
অনান্য খেলা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

5
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

5
Next Post
আইসিসির সেরা উদীয়মান আফিফ

আইসিসির সেরা উদীয়মান আফিফ

Discussion about this post

সর্বশেষ..

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
3

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

by cricbdadmin
0
5

স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD