Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে স্বস্তিতে বাংলাদেশ, লিড ২১৭

April 30, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে স্বস্তিতে বাংলাদেশ, লিড ২১৭
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের আকাশে বৃষ্টির হানা থাকলেও মাঠে ছিল বাংলাদেশি ব্যাটারদের রোদের মতো উজ্জ্বল পারফরম্যান্স। দ্বিতীয় দিন সাদমান ইসলামের শতকের পর তৃতীয় দিন ব্যাট হাতে শতরান তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। তার অনবদ্য ইনিংসেই প্রথম ইনিংসে বিশাল লিড তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করেছে ১২৯.২ ওভারে ৪৪৪ রানে। এতে লাল-সবুজ প্রতিনিধিরা পেয়েছে ২১৭ রানের শক্ত লিড, যা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখার জন্য যথেষ্টই বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেষ পর্যন্ত মিরাজ থেমেছেন ১০৪ রানে। তাঁর ১৬২ বলের ইনিংসে ছিল ১১টি চারের সঙ্গে একটি ছক্কা। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকতেই সঙ্গী তানজিম হাসান বিদায় নেন ৪১ রানে। তবে একাদশ ব্যাটার হাসান মাহমুদ দায়িত্বশীল ব্যাটিংয়ে মিরাজকে সেঞ্চুরি পূর্ণ করতে সহযোগিতা করেন। শেষ পর্যন্ত মিরাজ স্টাম্পড হয়ে ফিরলে থামে বাংলাদেশের ইনিংস।

চট্টগ্রাম যেন সৌভাগ্যের মাঠ মিরাজের জন্য। ২০২১ সালে এই ভেন্যুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন নিজের প্রথম টেস্ট শতক। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ৯৭ রানে থেমে গেলেও এবার দ্বিতীয় শতকটি পূর্ণ করলেন দৃঢ়তায়।

মিরাজের পাশাপাশি তানজিম হাসানও নজর কাড়েন গুরুত্বপূর্ণ ৪১ রানের ইনিংসে। তাদের দুজনের পার্টনারশিপেই দল পেরিয়ে যায় ৪০০ রানের গণ্ডি।

জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন অভিষিক্ত লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ৩১.২ ওভারে ১১৫ রান দিয়ে তুলে নেন পাঁচটি মূল্যবান উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৪/১০ (মিরাজ ১১০৪, নাঈম ৩, তাইজুল ২০, তানজিম ৪১, হাসান ০*; এনগারাভা ১৪-২-৫৭-০, মুজারাবানি ২৬-৫-৮৩-১, মাসাকাদজা ৩৪-৫-৯০-১, মাসেকেসা ৩১.২-০-১১৫-৫, মাধেভেরে ১৫-০-৩৫-১, বেনেট ৯-১-৪৯-১)

Previous Post

ফয়সালাবাদে ফের আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তানে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ

Next Post

মিরাজ ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
মিরাজ ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

মিরাজ ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD