Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে ঈদের পর টাইগারদের প্রথম দিন

June 9, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির মাসসেরার তিনে শান্ত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদ উল আযহার আনন্দ কাটিয়ে আবারো কাজের ডাকে ফিরেছেন দেশের কর্মব্যস্ত মানুষ। ব্যতিক্রম নন দেশের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সফরের আগে নিজেদের প্রস্তুত করে নিতে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। সোমবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো দুই দিনের প্রস্তুতি ক্যাম্প, যা চলবে ১০ জুন পর্যন্ত।

সোমবার দুপুর ২টা থেকে শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার এবং দুই কোচ ছিলেন সরব। ইনডোর ফ্যাসিলিটিতে কোচিং করান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং পেস বোলিং কোচ শন টেইট।

প্রথম দিনের অনুশীলনে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আছেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। এ ছাড়া পেসারদের মধ্যে দেখা গেছে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা এবং চোট কাটিয়ে ফেরা ইবাদত হোসেনকে।

বিশেষ করে ইবাদতের উপস্থিতি আশাব্যঞ্জক। দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা এই পেসার নিজেকে প্রস্তুত করে তুলছেন শন টেইটের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে। পাকিস্তান সফরে না যাওয়া নাহিদ রানাও পেস ইউনিটে নিজের জায়গা পাকা করতে অনুশীলনে মনোযোগী ছিলেন।

১০ জুন আরও একটি অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। এরপর ১১ ও ১২ জুন মিরপুরের সেন্টার উইকেটে খেলবেন দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই দুই ম্যাচে দলের ব্যাটিং-বোলিং কম্বিনেশন যাচাই করবেন কোচরা। ১৩ জুন টাইগারদের বহর রওনা হবে শ্রীলঙ্কার পথে। সফরে থাকছে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

# প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন, গলে
# দ্বিতীয় টেস্ট ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে
# ওয়ানডে সিরিজ ২, ৫ ও ৮ জুলাই
# টি-টোয়েন্টি সিরিজ ১০, ১৩ ও ১৬ জুলাই

Previous Post

টেস্ট চ্যালেঞ্জের আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ, লক্ষ্য এবার লঙ্কা জয়

Next Post

জামাল-হামজাদের জন্য রুবেলদের শুভ কামনা

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
জামাল-হামজাদের জন্য রুবেলদের শুভ কামনা

জামাল-হামজাদের জন্য রুবেলদের শুভ কামনা

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
9

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD