বয়স মাত্র দশমাস। এখন কী আর মা’কে ছাড়া শিশু সন্তানটি এক মুহুর্ত থাকতে পারে? পারেনা বলেই মা’র জন্য কেঁদে-কেটে অস্থির ছোট্ট মানহা। নানীর আদর মন ভুলাতে পারছে না!
মানহার মা জেসমিন আক্তার নিত্য। যে কীনা ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের স্ত্রী। দু’জনই গৃহকর্মী নির্যাতনের দায়ে জেল হাজতে রয়েছেন। জামিন মিলছে না!
এ অবস্থায় তাদের একমাত্র শিশুকন্যা আছে নানা-নানীর কাছে। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে নিত্য শাহাদতের জামিন আবেদন করা হয়েছে।
এইতো গত রোববার ঢাকার মালিবাগের একটি বাসা থেকে আটক করা হয় শাহাদাতের স্ত্রী জেসমিন আক্তার নিত্যকে।
এদিকে এখনো হাসপাতালের ওসিসিতে আছে ১১ বছর বয়সী নির্যাতিত গৃহকর্মী হ্যাপি।
গত ৬ সেপ্টেম্বর শাহাদাতের মিরপুরের বাসা থেকে পালিয়ে আসে এই গৃহকর্মী। পরে মামলা হয়।
শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপরই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।



