Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মায়ের চিকিৎসার জন্য ফিরতে চান শাহাদাত

March 4, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মায়ের চিকিৎসার জন্য ফিরতে চান শাহাদাত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন শাহাদাত হোসেন রাজিব। শেষবার সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে মারধরের অভিযোগে ৫ বছরের নিষেধাজ্ঞাও (২ বছর স্থগিত করা হয়েছে) পেয়েছেন তিনি। এখন পর্যন্ত যা চলছে। এরমধ্যেই এ ডানহাতি পেসার ক্রিকেটে ফেরার ইচ্ছে পোষণ করেছেন শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার টাকা জোগানোর।

২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল শাহাদাতকে। সেই হিসেবে দেশের কোনো ধরনের ক্রিকেটে তিনি অংশ নিতে পারবেন না। এমনকি বিসিবি’র কোনো স্টেডিয়াম, জিম, একাডেমির মাঠও তিনি ব্যবহার করতে পারবেন না। তাহলে তিনি কেন বিসিবিতে! জানা গেছে, গত সপ্তাহে নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে তিনি বিসিবি’র প্রধান নির্বাহী বরাবর আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। তবে তাকে এখনো অনুমোদন দেয়া হয়নি বলেই জানা গেছে বিসিবি’র কয়েকটি সূত্র থেকে।

নিজের ভুলের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে আর কখনও এমন ভুল করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ শাহাদাত। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমে এ পেসার বলেছেন, ‘আমি সম্প্রতি আমার নিষেধাজ্ঞা কমাতে বোর্ডের কাছে আবেদন করেছি, এখন বাকিটা তাদের উপর নির্ভর করে। ক্রিকেট ছাড়া আমি আর কোনো কাজ করতে জানি না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। জোর দিয়ে বলেছি যে, যদি বিসিবি আমার সম্পর্কে আর কখনও কোনও ধরনের অভিযোগ পায় তাহলে আমি আমার মুখ দেখাব না।’

তিনি আরও বলেন, ‘আমি জানতাম না যে আমি বল করতে পারব না। আমি সেখানে (মিরপুর) গিয়ে নেট বোলার হিসাবে বল করছিলাম। হঠাৎ করে প্রধান কিউরেটর গামিনী আমাকে প্রাঙ্গণ ছেড়ে যেতে বলেছিল। যখন আমাকে মাঠ ছাড়তে বলা হয়েছিল তখন আমার চোখের জল ধরে রাখতে পারিনি। লর্ডস অনার্স বোর্ডে আমার নাম রাখার সুযোগ পেয়েও নেট বোলারের সঙ্গে অংশ নিতে পারিনি। এটি আমার ভাগ্যে লেখা ছিল, আমার এটি (ক্রিকেট) নিয়েই সাথেই বাঁচতে চাই।’

সেই ২০০৬ সালে দেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল শাহাদাতের। এরপর থেকে তিনি এ ফরম্যাটে খেলেছেন ৩৮ ম্যাচ। যেখানে তাঁর উইকেট সংখ্যা ৭২। এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তিনি। এছাড়াও রাজীব দেশের হয়ে ৫১ ওয়ানডে ও ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এই দুই ফরম্যাটে তার শেষ ম্যাচ ২০১৩-তে। অন্যদিকে ১১২ প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮ উইকেট শিকার করেছেন তিনি শাহাদাত। দেশের চারদিনের ক্রিকেটে তিনি সব শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ এর ১৬ই নভেম্বর।

Previous Post

মনে হচ্ছে জেলখানায় আছি : মিরাজ

Next Post

দ্বিতীয় করোনা টেস্টেও সুখবর পেলেন তামিম-মুশফিকরা

Related Posts

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

6
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

5
Next Post
দ্বিতীয় করোনা টেস্টেও সুখবর পেলেন তামিম-মুশফিকরা

দ্বিতীয় করোনা টেস্টেও সুখবর পেলেন তামিম-মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
6

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD