মাহমুদুল্লাহ রিয়াদের স্পিনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩৭ রানে জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল। অফ স্পিনার মাহমুদউল্লাহ ১৯০ রান দিয়ে ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। জয়ের নায়ক তিনিই।
জয়ের সম্ভাবনা ছিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলেও। এনামুল হক বিজয় এবং ইমরুল কায়েস বেশ লড়ছিলেন। জিততে প্রয়োজন ছিল মাত্র ১৫০ রান। হাতে ৭ উইকেট। মঙ্গলবার ম্যাচের শেষদিনে তা করা হল না। হিসেবের ছক উল্টে দিলেন মাহমুদুল্লাহ!
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল: ১ম ইনিংস : ১৬৫ ও ২য় ইনিংস : ৩৭৪/১০।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ২৩০/১০ ও ২য় ইনিংস : ২৭২/১০, ৮১.৪ ওভার (এনামুল ৬৭, ইমরুল ৭৪, মিঠুন ১৪, তায়েবুর ২৩, জিয়া ৪৫, সোহাগ ২৩; মাহমুদউল্লাহ ৫/৯৬, ইলিয়াস সানি ৩/৮১)।
ফল : ওয়ালটন মধ্যাঞ্চল ৩৭ রানে জয়ী।
ম্যাচসেরা : মাহমুদউল্লাহ রিয়াদ।



