Saturday, June 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাহমুদউল্লাহ-তাসকিন বীরত্বের পর বিকেলটা জিম্বাবুয়ের

July 8, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহ-তাসকিন বীরত্বের পর বিকেলটা জিম্বাবুয়ের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রথম দিন হতাশাতেই কেটেছে বাংলাদেশ দলের। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন ছিল টাইগারদের। কিন্তু বিকেলে ম্যাচে ফিরেছে জিম্বাবুয়ে। হারারে টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে তাদের ১ম ইনিংসে তুলেছে ১ উইকেট হারিয়ে ১১৪ রান। এখনো বাংলাদেশের চেয়ে এখনো ৩৫৪ রানে পিছিয়ে তারা। তবে দ্রুত রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে দলটি।

জিম্বাবুয়ের ওপেনার তাকুজোয়ানশে কাইতানো অপরাজিত ৩৩ রানে। তার সঙ্গী অধিনায়ক ব্রেন্ডন টেলর ৪৬ বলে ৩৭ রানে অপরাজিত। যে একটি উইকেট পতন হয়েছে তা নিয়েছেন সাকিব আল হাসান।

এর আগের সময়টুকু শুধুই বাংলাদেশের। মাহমুদউল্লাহ ও তাসকিনের রেকর্ড নবম উইকেট জুটিতে দেশের হয়ে গড়নে রেকর্ড। তাদের দাপটে প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলে বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারান দলকে টেনে নেয় লোয়ার অর্ডার। বোলিংয়ে নেমে অবশ্য সে তৃপ্তি থাকেনি।

৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। এদিন মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ জুটি করেন ১৯১ রান। যা কীনা নবম উইকেটে টেস্টে বাংলাদেশের সেরা। মাহমুদউল্লাহ করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান। আর ক্যারিয়ারের প্রথম ফিফটিকে ৭৫ করেন তাসকিন।

৮ নম্বরে নেমে করা সেঞ্চুরি তুলেন মাহমুদউল্লাহ। ১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়ে কাজে লাগালেন তিনি। বুঝিয়ে দিলেন সাদা পোশাকে ক্রিকেটে দাপট ঠিকই আছে তার। টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পান তিনি। তাসকিন দেখালেন চমক। ৭৫ রানের ইনিংসে নতুন উচ্চতায় পা রাখেন তিনি।

স্কোরবোর্ডে বিশাল পুঁজি পাওয়ার পর বোলিংয়েও মিলেছে সাফল্য। হারারে টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের নামে লিখা রইল। অতিথিদের করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ১১৪। স্বাগতিকরা পিছিয়ে ৩৫৪ রানে। ফলোঅন এড়াতে এখনও করতে হবে ১৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৯৪/৮) ১২৬ ওভারে ৪৬৮/১০ (মাহমুদউল্লাহ ১৫০*, তাসকিন ৭৫, ইবাদত ০; মুজারাবানি ২৯-৪-৯৪-৪, এনগারাভা ২৩-৫-৮৩-১, টিরিপানো ২৩-৫-৫৮-২, নিয়াউচি ১৭-১-৯২-২, মায়ার্স ৩-১-১৩-০, শুম্বা ২১-৪-৬৪-১, কাইয়া ১০-০-৪৩-০)।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১ ওভারে ১১৪/১ (শুম্বা ৪১, কাইটানো ৩৩*, টেইলর ৩৭*; তাসকিন ১০-৬-১৬-০, ইবাদত ৯-২-২৮-০, সাকিব ১৩-২-৪৩-১, মিরাজ ৯-১-২৪-০)।

#হারারে টেস্ট ২য় দিন শেষে

Previous Post

একটুর জন্য হলো না বিশ্বরেকর্ড

Next Post

যেতে পারলেন না রুবেল ও শামীম

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

8
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
যেতে পারলেন না রুবেল ও শামীম

যেতে পারলেন না রুবেল ও শামীম

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD