Friday, July 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

June 2, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল তাঁকে ঘিরে। কিন্তু সেই গল্পের শুরুটা ভালোভাবে জমে ওঠার আগেই হঠাৎ শোনা যাচ্ছে অন্য সুর-বাংলাদেশের পেস বোলিং কোচ নাকি ইতোমধ্যেই নতুন চাকরির সন্ধানে নেমে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী দল বাংলার প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন শন টেইট। শুধু তাই নয়, সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল গঠিত বিশেষ প্যানেলের সামনে নিজের পরিকল্পনাও তুলে ধরেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা।

অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরীর মতো অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সেই প্যানেল নাকি টেইটের কোচিং ভাবনায় বেশ মুগ্ধও হয়েছিল। এমনকি তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেখানে ভিন্ন সিদ্ধান্ত নেয় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন সিএবি। তারা বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লার ওপরই আস্থা রাখে।

তবে টেইটের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়নি। বরং বাংলার ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁকে যুক্ত করার আলোচনা এখনও চলছে। যদি সেটি বাস্তব হয়, তাহলে রাজ্যের সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সব পেসারদের নিয়েই কাজ করবেন তিনি।

এই সম্ভাবনাই নতুন করে প্রশ্ন তুলছে—তাহলে কি বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই শন টেইট?

কারণ, বিসিবির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। খুব অল্প সময়েই বাংলাদেশ দলের পেস আক্রমণে তাঁর প্রভাবও চোখে পড়তে শুরু করেছে। বিশেষ করে তরুণ নাহিদ রানার উন্নতি কিংবা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে পেস ইউনিটের পারফরম্যান্স টেইটের কাজকে আলাদা করে সামনে এনেছে।

কিন্তু ক্রিকেট বাস্তবতা অনেক সময় মাঠের বাইরেও তৈরি হয়। টেইটের স্ত্রী ভারতীয় হওয়ায় ভারতীয় ক্রিকেটে যুক্ত হওয়া তাঁর পারিবারিক জীবনকেও সহজ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেট মানেই আইপিএলের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি লিগের দরজা খোলা রাখার সুযোগও হয়তো ভাবাচ্ছে তাঁকে।

অবশ্য পুরো বিষয়টি নিয়ে এখনো নীরব টেইট। বিসিবিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে দ্রুতই।

Previous Post

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

Next Post

সমীকরণ মিলল না রূপগঞ্জের

Related Posts

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

8
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

8
মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ
বিশেষ প্রতিবেদন

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

9
Next Post
সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

by cricbdadmin
0
8

সময় ১৬০ কিংবা ১৭০ রান করলেই সন্তুষ্ট থাকত জিম্বাবুয়ে। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই মানসিকতা আর টিকিয়ে রাখতে চান না অধিনায়ক...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

by cricbdadmin
0
9

জয়ের সম্ভাবনা তৈরি করেও প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানেই...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

রানের বন্যায়ও উজ্জ্বল সাকিব, তবে…

by cricbdadmin
0
8

মেজর লিগ ক্রিকেটে ব্যাটারদের চার-ছক্কার ঝড়ে যখন বোলাররা কার্যত অসহায়, তখন ব্যতিক্রমী পারফরম্যান্স দেখালেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশি অলরাউন্ডারের...

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

by cricbdadmin
0
8

আর্জেন্টিনাকে হারাতে হলে শেষ বাঁশি পর্যন্ত লড়তে হয়-বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে সেই কঠিন বাস্তবতাই নতুন করে বুঝিয়ে দিল লিওনেল স্কালোনির দল।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD