Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মাহমুদউল্লাহদের বিদায় নিয়ে আক্ষেপ মিরাজের

March 16, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহদের বিদায় নিয়ে আক্ষেপ মিরাজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে এক যুগের সমাপ্তি ঘটল মাত্র এক সপ্তাহের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠ থেকে বিদায় নেওয়ার পরিবর্তে দুজনই বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। তামিম ইকবালের পথেই হাঁটলেন তারা। এরমধ্যে তামিম ও রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকেই বলে দিলেন বিদায়!

তাদের এই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা তুঙ্গে। সতীর্থ মেহেদী হাসান মিরাজও মুশফিক-মাহমুদউল্লাহর মাঠ থেকে বিদায় দেখতে চেয়েছিলেন।

আজ রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিরাজ বলেন, ‘তারা খারাপ সময়ে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। আমি নিজেও তাদের সঙ্গে খেলেছি। এমন ক্রিকেটারদের সবাই মিস করবে। লিজেন্ড ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিলে ভালো হতো।’

মুশফিক ও মাহমুদউল্লাহর বিদায়ের পর দল গঠনে নতুন পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা যারা ৭-৮ বছর ধরে খেলছি, তাদের অভিজ্ঞতা এখন কাজে লাগাতে হবে। সিনিয়ররা যে ভিত্তি রেখে গেছেন, সেখান থেকে দলকে আরেক ধাপে নিয়ে যেতে হবে।’

বাংলাদেশ দল এখনো কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে সেই স্বপ্ন পূরণ করতে চান মিরাজ, ‘তারা বাংলাদেশকে একটা জায়গায় এনে দিয়েছেন। আমাদের এখন লক্ষ্য থাকবে, যেন অন্তত একটি আন্তর্জাতিক ট্রফি জিততে পারি।’

এর আগে গত ৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। এরপর বুধবার মাহমুদউল্লাহও একই পথ অনুসরণ করেন। জানুয়ারিতে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবালও।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD