Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফিদের চিরাগ ম্যাজিক

March 24, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফিদের চিরাগ ম্যাজিক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো ক্রিকেট খেলছেন তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটে-বলে চলছে দাপট। তার ম্যাজিকেই লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে একের পর এক প্রতিপক্ষ কাবু। শুক্রবার ছুটির দিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে একাই যেন হারিয়ে দিলেন তিনি। প্রথমে বল হাতে এই পেসার ৯ ওভারে ৩৭ রান দিয়ে নিলেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতে ৪২ রান। এভাবে মাশরাফি বিন মর্তুজার দলে তিনি হয়ে উঠেছেন চিরাগ ম্যাজিক!

শুক্রবার বিকেএসপিতে চিরাগ জানির চমকেই লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে। অমিত হাসানের সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর। এরপর বৃষ্টির বাধায় পাল্টে যায় ম্যাচের সমীকরণ। বৃষ্টি আইনে রূপগঞ্জের সঙ্গে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান। তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে আরেকটি জয় তুলে নেয় রূপগঞ্জ।

এনিয়ে চলতি লিগে চার ম্যাচ খেলে চারটিতেই জিতল লিজেন্ডসরা। যারমধ্যে তিনটিতেই ম্যাচসেরা চিরাগ জানি। একটিতে সাব্বির রহমান।

যদিও ভারতের হয়ে জাতীয় দলে খেলার সুযোগটা এখনো আসেনি চিরাগ জানির। ৩৩ ছাড়ানো এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গত কয়েক মৌসুম ধরেই আলোচিত। এবারও শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন চিরাগ জানি। তার পথ ধরে তিন ম্যাচে তিনিই লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক।

গত মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় ম্যাচে জয় পেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। তাদের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার দল তুলল ৩ উইকেটের জয়। এই জয়ে ম্যাচেরসেরা ছিলেন অলরাউন্ডার চিরাগ।

২ উইকেট আর ৯৪ রানে অনন্য এই লিজেন্ডস তারকা। প্রথমে বল হাতে নিয়ে ১০ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন ব্রাদার্স ইউনিয়নের ২ উইকেট। এরপর ব্যাট হাতে আরও অনন্য। প্রতিপক্ষের বোলিং আক্রমণ উড়িয়ে লড়েন তিনি। চ্যালেঞ্জটাও সামনে ছিল ৩০০ রানের। ৫০ ওভারের ম্যাচে সেই লক্ষ্য পূরণের জন্য যেভাবে ব্যাট করা দরকার তেমনটাই করলেন তিনি। ৮৪ বলে করেন ৯৪ রান। ৭টি চার ও ১টি ছয়ের সমাহারে তার ইনিংসে। একটু আক্ষেপ তো তার হতেই পারে, মাত্র ৬ রানের জন্য যে পেলেন না সেঞ্চুরি!

চিরাগ এবারের লিগের প্রথম ম্যাচেই দেখিয়েছিলেন দুর্দান্ত দাপট। লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জের নায়ক তিনি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে। সেই ম্যাচটাতে বল হাতে নিলেন ৩৮ রানে ৩ উইকেট। এরপর ব্যাটে ৩৩ বলে অপরাজিত ২৯।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডানহাতি পেসার চিরাগ জানি যোগ্যতার পরিধিটা দেখান। সিটি ক্লাবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ রানে অপরাজিত তিনি।

সব মিলিয়ে টানা চার ম্যাচেই ভাল খেলে লিজেন্ডসদের মধ্যমণি হয়ে উঠেছেন চিরাগ জানি। যদিও সামনে আরও লড়াই বাকি। গতবার দল ছিল লিগ রানার্স আপ। এবার ট্রফি জয়ের পরিকল্পনা নিয়েই লড়ছে মাশরাফির দল।

Previous Post

টানা চার জয়ে উড়ছে মাশরাফির রূপগঞ্জ

Next Post

লিগে তামিমের সেঞ্চুরি

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

5
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

2
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
Next Post
লিগে তামিমের সেঞ্চুরি

লিগে তামিমের সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD