রোববার ফের মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের খেলা। ভারের বিকেএসপিতে মোশাররফ হোসেনের লিজেন্ডস অফ রূপগঞ্জের ও নাদিফ চৌধুরীর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। মিরপুর হোম অব ক্রিকেটে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়বে ইমরুল কায়েসের ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে মাহমুদুল হাসানের কলাবাগান ক্রিকেট একাডেমি।
সবগুলো শুরু হবে সকাল ৯টায় শুরু হবে।
চলুন দেখে নেই রোববারের সেই ম্যাচের ফিকশ্চার-
২৪ এপ্রিল ২০১৬ (রোববার)
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
ভেন্যু : বিকেএসপির-৩ নম্বর মাঠ, সাভার।
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন
ভেন্যু : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
কলাবাগান ক্রিকেট একাডেমি বনাম শেখ জামাল ধানমণ্ডি ক্লাব
ভেন্যু : খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা



