দু’জনে সময়টা বেশ কাটছে। ছুটি নিয়ে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে আছেন সাকিব আল হাসান। মার্কিন মুল্লুকে হাসি-খুশিতে কাটছে প্রতিটি মুহুর্ত। এইতো নভেম্বরে তাদের ঘরে আসবে নতুন অতিথি।
তার আগে কিছুদিন স্ত্রীর পাশেই থাকবেন সাকিব। দেশসেরা এই ক্রিকেটারের স্ত্রী ফেসবুকে নিজের আপডেটও জানাচ্ছেন। এইতো সেদিন একটি ছবি দিয়ে লিখলেন-, ”মাই বিগ বেবি।”
ছবিতে কমেন্টস লাইক পড়েছে ২২ হাজার!



