Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত ক্রীড়াঙ্গন

July 21, 2025
in ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত ক্রীড়াঙ্গন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আনুমানিক দুপুর ১২টার দিকে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি শ্রেণিকক্ষে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, মারা গেছেন ১৯জন। দুর্ঘটনায় বহু হতাহত হয়েছেন।

দুর্ঘটনার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ভয়, কান্না ও বিভ্রান্তি। অনেক অভিভাবক দৌড়ে আসেন সন্তানদের খোঁজে। আগুন ও ধোঁয়ার কারণে কিছু সময়ের জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়, তবে ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই মর্মান্তিক ঘটনার পরপরই জাতীয় ক্রীড়া অঙ্গন থেকে শোক জানানো হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘এই ভয়াবহ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিকবার শোক প্রকাশ করে জানায়, ‘মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে যে প্রাণহানি হয়েছে, তা আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনও বলেছে, ‘ভবিষ্যৎ প্রজন্মের এমন দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের হতবাক করেছে। এমন দুঃসংবাদ ক্রীড়া পরিবারে গভীর শোক এনেছে।’

তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও আকবর আলী তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, শিশুদের কান্না আর ব্যথা সহ্য হচ্ছে না। আমরা সবাই দোয়া করছি, যেন এই পরিবারগুলো ধৈর্য ধরে সামলে উঠতে পারে।’

Previous Post

উত্তরার দুর্ঘটনায় কাঁদছেন তামিম

Next Post

মাইলস্টোন ট্র্যাজেডিতে সাকিবের কান্না

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

মাইলস্টোন ট্র্যাজেডিতে সাকিবের কান্না

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD