Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ভয়কে জয় করে টিকা নিয়ে উচ্ছ্বসিত তামিম

February 18, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ভয়কে জয় করে টিকা নিয়ে উচ্ছ্বসিত তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ভয়কে জয় করে প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় দলের ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরের আগে টিকা নিলেন তারা। বৃহস্পতিবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শুরুতে টিকা নিয়ে ভয় ছিল তার। ভয় কেটে যাওয়ার পর টিকা নিয়ে স্যালুট জানালেন তিনি। বলেন, ‘টিকা নেওয়াটা সবার জন্য জরুরি হয়ে গেছে। যারাই এর সঙ্গে জড়িত আছেন (টিকাদান কার্যক্রম) তাদেরকে আমার তরফ থেকে স্যালুট।’

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলেছে। যেখানে সকাল সাড়ে দশটার দিকে আসেন
জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে হাজির হন ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক তামিম ইকবাল।

২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই তাদের জন্য টিকা নেওয়ার ব্যবস্থা করল বিসিবি। বৃহস্পতিবার টিকা নিয়েছেন নিউজিল্যান্ড সফরের দলে থাকা ৬ জন ক্রিকেটার। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার, নাসুম আহমেদসহ কয়েকজন সকালে টিকা নিতে যান কুর্মিটোলায়।

টিকা নেওয়ার পর তামিম বলেন, ‘ভয় অবশ্যই ছিল, আমি অস্বীকার করবো না। আমার মনে হয় এটা সবার মধ্যেই হয়তো ছিল। যখন প্রথম টিকা নেওয়ার কথা চলছিল, তখন আমিও নিশ্চিত ছিলাম না নিবো নাকি নিবো না। জিনিসটা নিয়ে যদি জানা যায় অথবা জিনিসটা নিয়ে যারা কাজ করছেন তারা আপনাকে বোঝাবে তখন আপনি বুঝতে পারবেন। আমরা ভাগ্যবান যে জিনিসটা পাচ্ছি। এটা দারুণ একটা অভিজ্ঞতা। শুধু আমার জন্য নয়, যারা আমার বন্ধু আছে, পরিবারের সদস্য যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করে টিকা দিয়েছে তাদের অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল।’

বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরাও টিকা নিয়েছেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ছাড়াও ছিলেন টিম বয়রা।

করোনা টিকা নিয়ে প্রশংসাও করলেন তামিম। বলেন, ‘আমার কাছে মনে হয় যে পুরো জিনিসটা বাংলাদেশ সরকার এত সুন্দরভাবে করছে প্রশংসা করার মতো। আসলে আমরা বিভিন্ন সময় নেগেটিভ পয়েন্টগুলো এমন ভাবে তুলে ধরি, আমার কাছে মনে হয় এ জিনিসটা ইতিবাচকভাবে আমাদের সবার তুলে ধরা উচিত যে এত সুন্দর ভাবে জিনিসটা হচ্ছে। আমরা জাতীয় দলের ক্রিকেটাররা আজ এসেছি বলে খুব ভালোভাবে হয়ে গেছে, এমন না। আমার পরিবারের মানুষজন এর আগে নিয়ে গেছে এত নির্বিঘ্নেই। আর এই জিনিসটা এখন তো প্রয়োজনীয় হয়ে গেছে নিজের শরীরের জন্য। এটা এতো প্রয়োজনীয় একটা জিনিস, যারা এর সাথে জড়িত আছে আমার পক্ষ থেকে তাদেরকে সম্মান জানাই।’

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কুর্মিটোলায়।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD