Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভেঙে পড়লেন ভেল্লালাগে, পাশে দাঁড়ালেন লিটন-তাসকিন-হৃদয়

September 19, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ভেঙে পড়লেন ভেল্লালাগে, পাশে দাঁড়ালেন লিটন-তাসকিন-হৃদয়
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার মাঠজুড়ে ছিল জয়ের আনন্দ। কিন্তু ম্যাচ শেষে শোকের কালো ছায়া নেমে এলো লঙ্কান শিবিরে। দলের তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে জানতে পারলেন, খেলা চলাকালেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা, সুরাঙ্গা ভেল্লালাগে।

ভেল্লালাগের ব্যক্তিগত পারফরম্যান্সের দিনটা ছিল হতাশাজনক। শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ে খরচ করেন ৩২ রান। ম্যাচ শেষে দল জয় পেলেও তার নিজের মধ্যে রয়ে গেল তীব্র হতাশা। এর ঠিক পরেই এসে পৌঁছায় জীবনের সবচেয়ে কঠিন সংবাদ-বাবার মৃত্যু। যে মানুষ নিজেও ছিলেন ক্রিকেটার, ছেলেকে গড়ে তুলেছেন মাঠের জন্য, তাঁর বিদায়ে মুহূর্তেই স্তব্ধ হয়ে যান দুনিথ।

বাংলাদেশি ক্রিকেটাররা দ্রুত শোক প্রকাশ করেছেন এই তরুণ স্পিনারের প্রতি। তাসকিন আহমেদ লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের পরিবারের জন্য আমার আন্তরিক প্রার্থনা।’ লিটন দাস জানিয়েছেন, “তোমার বাবার মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। তিনি ছিলেন প্রাক্তন ক্রিকেটার। আল্লাহ তাকে শান্তি দিন।’ তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার চিন্তা ও প্রার্থনা থাকবে দুনিথ ভেল্লালাগের সঙ্গে।’

মাঠে প্রতিপক্ষ হলেও ভেল্লালাগের শোকে নীরব হয়ে পড়েছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও। শেষ ওভারে তিনি ভেল্লালাগেকে টানা পাঁচ ছক্কা মেরেছিলেন। খেলার পরে জানতে পারেন তাঁর প্রতিপক্ষের বাবার মৃত্যুর খবর। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে অস্ফুট কণ্ঠে তিনি বলেছিলেন শুধু একটি শব্দ-‘সরি।’

শ্রীলঙ্কা জিতে নিয়েছে ম্যাচ, নিশ্চিত করেছে সুপার ফোর। কিন্তু ভেল্লালাগের জন্য দিনটি থেকে গেল দুঃখের স্মৃতি হয়ে। জয়-পরাজয়ের হিসাব পেছনে পড়ে গেল, সামনে ভেসে উঠল শুধু ব্যক্তিগত ক্ষতির যন্ত্রণা। ক্রিকেট আবারও মনে করিয়ে দিল, মাঠের সীমানার বাইরেও খেলোয়াড়রা আমাদের মতোই মানুষ-যাদের আনন্দ, বেদনা আর অশ্রু মিলেমিশে যায় জীবনের খেলায়।

Previous Post

একই দিনে দুই ক্রিকেটারের জীবনে নেমে এলো অন্ধকার

Next Post

বৃষ্টির বাধা পেরিয়ে ২৬ সেপ্টেম্বর ফিরছে এনসিএল টি-টোয়েন্টি

Related Posts

হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

8
Next Post
আসছে জাতীয় ক্রিকেট লিগ- পুরোনো মুখ, নতুন চ্যালেঞ্জ!

বৃষ্টির বাধা পেরিয়ে ২৬ সেপ্টেম্বর ফিরছে এনসিএল টি-টোয়েন্টি

Discussion about this post

সর্বশেষ..

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD