Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারত সিরিজ নিয়ে নতুন সংশয়, সম্প্রচার স্বত্বের প্রক্রিয়ায় দেরি

July 14, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কয়েকদিন আগেও আশাবাদী ছিল ক্রিকেট অঙ্গন। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১ থেকে ১৩ আগস্টের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময় যত এগিয়ে আসছে, সিরিজটি নিয়ে অনিশ্চয়তাও ততই বাড়ছে।

সিরিজটির টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রির লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দরপত্র আহ্বানের প্রস্তুতি নিলেও সেই প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু হয়নি। এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সিরিজের আয়োজন নিয়েই।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাংলাদেশ সফর ঘিরে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিশেষ করে সম্প্রচার স্বত্বের দরপত্র প্রক্রিয়ার ধীরগতিই এই অনিশ্চয়তার অন্যতম কারণ।

এর আগে বিসিবি জানিয়েছিল, সম্প্রচার স্বত্বের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ জুলাই। কিন্তু ১৪ জুলাই পার হওয়ার পরও আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) নথি প্রকাশ করা হয়নি। এতে বিশেষ করে ভারতের সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

তবে বিষয়টি নিয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, পরিকল্পনায় কিছু পরিবর্তন আসায় ইওআই প্রকাশে বিলম্ব হচ্ছে। তার ভাষ্য, দরপত্র আহ্বানের আগে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। ভারত সিরিজের কারণেই ইওআই আটকে রাখা হয়েছে-এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত বছর বাংলাদেশ সফরে আসেনি ভারত। পরে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী চলতি বছরের আগস্টের শুরুতে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সিরিজটি মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

Previous Post

লিটনের জায়গায় সোহানকে দলে নিতে চায় গল

Next Post

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

Related Posts

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দুবাইয়ের ধাঁধার উত্তর একটাই-মুস্তাফিজ

0
সিরিজ হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পিছিয়ে যাচ্ছে ভারতীয় দলের বাংলাদেশ সফর

0
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

0
Next Post
ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

Discussion about this post

সর্বশেষ..

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দুবাইয়ের ধাঁধার উত্তর একটাই-মুস্তাফিজ

by cricbdadmin
0
0

কখনো কখনো একজন ক্রিকেটারকে চিনতে তার মুখের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু বল ছাড়ার মুহূর্তের সেই চেনা ভঙ্গিটুকু। দুবাই...

সিরিজ হারল বাংলাদেশ

পিছিয়ে যাচ্ছে ভারতীয় দলের বাংলাদেশ সফর

by cricbdadmin
0
0

সবকিছু ঠিক থাকলে আর ১৯ দিন পরই বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান...

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
0

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অটোরিকশার দোকান ও গ্যারেজসহ ক্রীড়াবহির্ভূত সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন যুব ও...

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে তো ভারত?

by cricbdadmin
0
0

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব এবার পড়তে পারে ক্রিকেট মাঠেও। আগামী সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের...

মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

by cricbdadmin
0
0

পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা বাংলাদেশের জন্য হঠাৎ করেই বদলে গেছে। যে দলকে কয়েক...

cale-cache-b ?>