Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নতুন শঙ্কা!

July 30, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নতুন শঙ্কা!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সব খেলা মাঠে হয় না, কিছু খেলা ঘটে মনের ভিতর। লিজেন্ডস লিগ ক্রিকেটের ভারত-পাকিস্তান ম্যাচ যেন ঠিক এমনই এক দ্বন্দ্বের নাম, যেখানে বলের চেয়ে বেশি ঘুরছে মতাদর্শের ঘূর্ণি।

গ্রুপ পর্বে যখন ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলো, তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সময়ের তাড়ায় তা আবার হবে-সেমিফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, বৃহস্পতিবার। ক্যালেন্ডার তাই বলছিল। কিন্তু মাঠের বাইরে যে বাতাস বইছে, তা আর ক্যালেন্ডারের নিয়ম মানে না।

ইংরেজি সফর সংস্থা ইজমাইট্রিপ সরে দাঁড়িয়েছে লিগের স্পনসরশিপ থেকে। কারণ? একটাই-দেশপ্রেম। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টির ভাষায়, “সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আগে দেশ, তারপর ব্যবসা। আমরা ভারতের পাশে আছি।” এই ঘোষণা যেমন প্রবলভাবে প্রতিধ্বনিত হয়েছে ভারতের একাংশের জাতীয়তাবাদী আবেগে, তেমনি প্রশ্ন তুলেছে-খেলার মাঠ কি আদৌ রাজনীতিমুক্ত?

ভারতীয় দলে আছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি। মাঠে দারুণ পারফর্ম করেছেন তারা—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফসেঞ্চুরি ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বিনি। গেইল, ব্র্যাভো ব্যর্থ হলেও পোলার্ডের ৭৪ রানের ইনিংসও ম্যাচ বাঁচাতে পারেনি। অন্যদিকে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে দশ উইকেটের ব্যবধানে—স্পষ্টতই দুই দলের লড়াই জমে উঠবে বলে মনে হচ্ছিল।

কিন্তু তাতেই বাধ সাধে নীতির কাঁটা। ভারতের অনেকেই বলছেন-পাকিস্তানের সঙ্গে খেলা মানে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত, যা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের প্রতি একধরনের নীরব সমর্থন। এমনকি দলের খেলোয়াড় শিখর ধাওয়ানও জানিয়েছেন, তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী নন। তবে কি এই ম্যাচ আর হবে না?

এ প্রশ্ন এখন শুধু লিজেন্ডস লিগের নয়, এটা গোটা ক্রীড়াবিশ্বের। কবে খেলা শুধুই খেলা থাকবে? কবে জার্সির রঙ দেখে নয়, ব্যাটের শট দেখে হাততালি পড়বে? যখন দুটি জাতি ক্রিকেট মাঠে মুখোমুখি হয়, তখন তারা কেবল শট, বল, আর উইকেট নিয়েই লড়াই করে না-তারা ইতিহাস ও ভবিষ্যতের দোলাচলে দাঁড়িয়ে থাকে।

ভারত-পাকিস্তান সেমিফাইনালের এই দোটানা একদিকে হৃদয়ের টান, অন্যদিকে নীতির প্রশ্ন। একপাশে সাবেকদের গৌরবময় অতীত, অন্যদিকে দেশের প্রতি দায়বদ্ধ বর্তমান। বৃহস্পতিবার লিগে কী হয়, তা সময় বলবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রশ্নটি বাতাসে ভাসবেই-এই ম্যাচ কি কেবল একখানা ক্রিকেট ম্যাচ? নাকি অনেক বেশি কিছু?

Previous Post

হামজার চোখে সাকিব ‘মেগা স্টার’

Next Post

তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন ট্রেনার

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

18
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

19
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

16
Next Post
তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন ট্রেনার

তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন ট্রেনার

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
18

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
16

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
13

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD