Saturday, May 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতের বিপক্ষে চেনাই গেল না বাংলাদেশকে

September 22, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। আগের রাতে আফগানিস্তানের কাছে হারের পর এবার ভারতের সামনে উড়ে গেল টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে ব্যর্থ এরপর বল হাতেও কিছু করে দেখানো হল না। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের পথ ম্যাচে মাথা নীচু করেই মাঠ ছাড়ল মাশরাফি বিন মুর্তাজার দল। ভারতের বিপক্ষে চেনাই গেল না বাংলাদেশকে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহর বোলিংয়ে শুরুতে বাংলাদেশ তুলে ১৭৩ রান। আর সেই সংগ্রহ মাত্র ৩ উইকেট হারিয়েই তুলে নেয় ভারত। রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে দল জিতে ভারতের ৭ উইকেটের বড় ব্যবধানে।

১৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৮২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে ভারত। রোহিত অপরাজিত ছিলেন ৮৩ রানে। ১০৪ বলের ইনিংসে ছিল ৫টি চারের পাশে ৩টি ছক্কা। বাংলাদেশ আর কিছু রান করলে হয়তো শতরানই পেতেন ভারত অধিনায়ক।
রোহিত ছাড়া কথা বলেছে শিখর ধাওয়ানের ব্যাট। তিনি করেন ৪০ রান। মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে ৩৩।

একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মাশরাফি বিন মুর্তজা। এদিকে মহেন্দ্র সিং ধোনির উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারকে ছাড়িয়ে যান মাশরাফি। ওয়ানডেতে দুজনের উইকেট ছিল ২৪৭টি। মাশরাফির এখন শিকার সংখ্যা ২৪৮টি।
এর আগে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। কে জানে মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাল না ধরলে আরো আগেই শেষ হয়ে যেতো টাইগাররা। অষ্টম উইকেট জুটিতে এই দুজন করেন ৬৬ রান। মিরাজ করেন দলের সর্বোচ্চ ৪২ রান। মাশরাফির ব্যাটে ৩২ বলে ২৬।
বেশি ভুগিয়েছে ডটবল। বিস্ময়কর হলেো্ সত্য ১৯০ বলে কোন রানই পায়নি টাইগার ব্যাটসম্যানরা।

এ অবস্থায় রোববার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.১ ওভারে ১৭৩/১০ (সাকিব ১৭, মুশফিক ২১, মাহমুদউল্লাহ ২৫, মাশরাফি ২৬, মেহেদি মিরাজ ৪২, জাদেজা ৪/২৯, ভুবেনশ্বর ৩/৩২, বুমরা ৩/৩৭)
ভারত: ৩৬.২ ওভারে ১৭৪/৩ (রোহিত ৮৩*, ধাওয়ান ৪০, রাইডু ১৩, ধোনি ৩৩, কার্তিক ১*; মাশরাফি ১/৩০, মিরাজ ০/৩৮, মুস্তাফিজ ০/৪০, সাকিব ১/৪৪, রুবেল ১/২১)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী

Previous Post

এশিয়া কাপে হঠাৎ সৌম্য-ইমরুল

Next Post

শোয়েব মালিকের ব্যাটে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

Related Posts

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩
বিশেষ প্রতিবেদন

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

8
জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

15
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল
বিশেষ প্রতিবেদন

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

4
Next Post

শোয়েব মালিকের ব্যাটে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

Discussion about this post

সর্বশেষ..

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

by cricbdadmin
0
4

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে সবচেয়ে আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। শতক হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

by cricbdadmin
0
10

বাংলাদেশের পেস আক্রমণে নতুন ভয়ঙ্কর নাম হয়ে উঠেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির আগুন ঝরা বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোগাতে...

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের দাপটে বাংলাদেশের দারুণ দিন

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের দাপটে বাংলাদেশের দারুণ দিন

by cricbdadmin
0
6

মিরপুরের উইকেট দেখে অনেকেই ধারণা করেছিলেন, প্রথম দিনটা হয়তো ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে। সবুজাভ উইকেটে সেই আভাস মিলেছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD