Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বয়কটের মুখেও এবার মিরাজ বন্দনা

November 7, 2016
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ছুটিতে বাবা-বোনের সঙ্গে মিরাজ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি রীতিমতো এক বিস্ময় প্রতিভা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে তার ম্যাজিক সেই চমকের জন্ম দিয়েছে। তাইতো ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের নায়কের বন্দনা এখনো চলছেই। নিজের অভিষেক সিরিজের দুই টেস্টে ১৯ উইকেট নেওয়া মিরাজকে দেখে মুগ্ধ কিংবদন্তি ক্রিকেটার, বিশ্লেষক জিওফ বয়কট।

যে কয়জন সাবেক ক্রিকেটার বাংলাদেশের সমালোচনায় মুখর ছিলেন তাদের মধ্যে সবার শীর্ষেই নাম থাকবে জিওফ বয়কটের। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের মুখেও এবার শোনা গেল মেহেদী হাসান মিরাজের প্রশংসা। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেয়া এই তরুণ ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন এই সাবেক কিংবদন্তি ক্রিকেটার। মিরাজকে উইকেট-টেকিং বোলার হিসেবে উল্লেখ করেছেন তিনি এবং তার মতো মেধা বিশ্বক্রিকেটের জন্য দারুণ বলে জানান বয়কট।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় মিরাজের। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। তবে নিজের সেরাটা ঢাকা টেস্টের জন্যই যেন রেখে দেন এই খুলনার ছেলে। ঢাকা টেস্টের দুই ইনিংসে সমান ছয়টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন ১৯ বছর বয়সী এই তরুণ উদীয়মান ক্রিকেটার।

মিরাজের প্রশংসা করে বয়কট বলেন, ‘বাংলাদেশ একজন উইকেটশিকারি বোলার পেয়েছে। আগামীতেও সে আমাদের এমনভাবে বিস্মিত করলে সেটি ক্রিকেটের জন্যই দারুণ ব্যাপার হবে। ক্রিকেটের জন্য তার মতো ট্যালেন্টের দরকার আছে।’

ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে পরাজিত করে বাংলাদেশ। এটি বয়কটকে বিস্মিত করেনি বলে জানান এই ইংলিশ কিংবদন্তি, ‘সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের দিকে তাকালে দেখবেন তারা যথেষ্ট উন্নতি করেছে। তাই কোনো একদিন তো এমনটি হওয়ার কথাই ছিল।’

Previous Post

সিনেমাকে সানিয়ার ‘না’

Next Post

টাইগার ক্রিকেটে মাশরাফির ১৫ বছর

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
লড়াইয়ে প্রস্তুত মাশরাফি

টাইগার ক্রিকেটে মাশরাফির ১৫ বছর

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD