Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিং ব্যর্থতায় সমীকরণ মিলল না লিজেন্ডসদের

April 13, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং ব্যর্থতায় সমীকরণ মিলল না লিজেন্ডসদের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বড় ধাক্কা খেল সুপার লিগে আগে থেকেই জায়গা নিশ্চিত করা লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের ম্যাচে বৃষ্টি আইনে জয় পেলেও এবার নিজেদের ব্যাটিং ব্যর্থতায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

আজ মিরপুরের শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক। নির্ধারিত ৫০ ওভারে দলটি ৩০৬ রান তোলে ৬ উইকেট হারিয়ে। ইনিংসের শুরুতেই ওপেনিং জুটিতে আসে ১০৫ রান। সাদমান ইসলাম করেন ৮৭ রান, তার সঙ্গে ইমরানুজ্জামান করেন একটি অর্ধশতক। তিনে নামা অমিত হাসান আবারও প্রমাণ করেন নিজের ধারাবাহিকতা, খেলেন ৫৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস। অধিনায়ক মার্শাল আইয়ুব শেষের দিকে ৩৬ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে তিনশ পার করতে সহায়তা করেন।

লক্ষ্য ছিল ৩০৭ রানের, কিন্তু ব্যাট হাতে শুরু থেকেই ধুকেছে রূপগঞ্জ। ২০ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তানজিদ হাসান তামিম ১৮ বলে ২৭, সৌম্য সরকার ৩৩, আকবর আলী ৩১ ও আফিফ হোসেন ২৯ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত তারা ৪০.১ ওভারে ২১৭ রানেই গুটিয়ে যায়।

অগ্রণীর পক্ষে রবিউল ইসলাম হক নেন ৪টি উইকেট, যা ছিল ম্যাচের মোড় ঘোরানোর মূল ফ্যাক্টর।

এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক। অন্যদিকে গ্রুপ পর্বে হোঁচট খেলেও আগেই সুপার লিগ নিশ্চিত থাকায় রূপগঞ্জের খুব বেশি ক্ষতি হয়নি। ৬ নম্বরে থেকে সুপার লিগে উঠল সাইফ হাসানের দল।

সংক্ষিপ্ত স্কোর-
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০৬/৬ ( সাদমান ৮৭,অমিত ৫৯, রেজাউর রাজা ২/৪৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪০.১ ওভারে ২১৭/১০ ( মাহমুদুল হাসান জয় ৩৩, সৌম্য সরকার ৩২, রবিউল হক ৪/৩৯)
ফল: ৮৯ রানে জয়ী অগ্রণী ব্যাংক

Previous Post

চাকার ঘূর্ণনে বদলে যেতে পারে ইতিহাস, বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশের

Next Post

শেষ হলো ডিপিএলের গ্রুপ পর্ব, চূড়ান্ত সুপার লিগের ৬ দল

Related Posts

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
Next Post
শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

শেষ হলো ডিপিএলের গ্রুপ পর্ব, চূড়ান্ত সুপার লিগের ৬ দল

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD