Sunday, October 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যস্ততম সময়ের সামনে বাংলাদেশ দল

April 4, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের সেঞ্চুরি বৃথা, গিলের ব্যাটে বিধ্বস্ত বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততম এক সময়ের সূচনা। এটিকে বলা যায় একপ্রকার ‘ওয়ার্ম আপ’। এরপর শুরু হবে এমন এক ক্রিকেট মৌসুম, যেখানে থামার সুযোগ নেই, বিশ্রামেরও খুব একটা সময় নেই।

২০২৭ সালের মার্চ পর্যন্ত বিস্তৃত বর্তমান এফটিপিতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ১৬টি দ্বিপক্ষীয় সিরিজ। এর সঙ্গে রয়েছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এককথায়—ননস্টপ ক্রিকেট।

আগামী ২৩ মাসে বাংলাদেশ খেলবে-
# ১৮টি টেস্ট
# ৩২টি ওয়ানডে
# ৩২টি টি-টোয়েন্টি

এই সময়ের মধ্যে শুধু ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ছাড়া কোনো মাসেই খেলা ছাড়া সময় থাকবে না। একটানা মাঠের ভেতরেই থাকতে হবে ক্রিকেটারদের।

যদিও বর্তমান এফটিপি শেষ হবে ২০২৭ সালের মার্চে, বিসিবির লক্ষ্য সেটি ছাড়িয়ে—২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। নতুন কোচ ফিল সিমন্সকে নিয়ে শুরু হবে এই দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন। ৮ এপ্রিল ঢাকায় ফিরবেন তিনি, এরপরই শুরু হবে বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করার কাজ। এই টানা সূচিকে চাপ হিসেবে দেখছে না বিসিবি। বরং এটিকে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী স্কোয়াড গঠনের বড় সুযোগ হিসেবে দেখছে তারা।

বিসিবি ও পিসিবির সমঝোতায় মে মাসে পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বদলে যাচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। একইভাবে জুলাইয়ের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও থাকছে ৩টি টি-টোয়েন্টি।

সামনে সেপ্টেম্বরে এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাট)। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টানা ম্যাচ মানেই চোটের ঝুঁকি, মানসিক ক্লান্তি। তাই বিশ্রাম ও বিকল্প খেলোয়াড় তৈরির দিকেই এখন গুরুত্ব। বিসিবির পরিকল্পনায় রয়েছে ‘এ’ দল, এইচপি ইউনিট ও ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে জাতীয় দলে উপযুক্ত বিকল্প প্রস্তুত রাখা।

Related Posts

এনসিএলে ব্যাটারদের দাপট, নাঈমের সেঞ্চুরি-মিমের দেড় শতক
বিশেষ প্রতিবেদন

এনসিএলে ব্যাটারদের দাপট, নাঈমের সেঞ্চুরি-মিমের দেড় শতক

0
এগিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এগিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

0
টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও আলিস
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও আলিস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD