Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সকালের সেশনে জিতল বৃষ্টি

April 22, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সকালের সেশনে জিতল বৃষ্টি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটে মাঠে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ তৃতীয় দিনে খেলা শুরুর কথা থাকলেও বাধ সাধল প্রকৃতি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা তৈরি হয়নি বহুক্ষণ ধরে।

আগের দুই দিনে আলোকস্বল্পতায় সময় নষ্ট হওয়ায় তৃতীয় দিনের খেলা এগিয়ে এনে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু করার পরিকল্পনা ছিল ম্যাচ অফিসিয়ালদের। কিন্তু আবহাওয়ার কারণে মাঠে নামা তো দূরের কথা, নির্ধারিত সময়ে কোনো দলই মাঠেই পৌঁছায়নি। দু’দলই মাঠে আসে সকাল ১০টার দিকে, তখনো বৃষ্টি থামেনি।

যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থামে, কিন্তু মাঠ প্রস্তুত না থাকায় দুপুর ১২টাতেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দুই দলের খেলোয়াড়েরা তখনও ড্রেসিংরুমেই অপেক্ষায় সময় কাটান। সব ঠিক থাকলে দুপুর ১টায় দিনের খেলা শুরু হবে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রানে। তারা এখনো পিছিয়ে ২৫ রানে। ক্রিজে মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ২৮ রানে এবং মুমিনুল হক ১৫ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। মুমিনুলের ৫৬ ও অধিনায়ক শান্তর ৪০ ছাড়া উল্লেখযোগ্য স্কোর ছিল না কারও। জিম্বাবুয়ে জবাবে ২৭৩ রান করে নেয় লিড ৮২ রানের।

ব্রায়ান বেনেটের ৫৭ এবং শন উইলিয়ামসের ৫৯ রানের ইনিংস জিম্বাবুয়েকে লিড এনে দিতে সাহায্য করে। শেষ দিকে এনগারাভা (২৮) ও মুজারাবানির (১৭) ছোট অথচ কার্যকর ইনিংস ব্যবধান বাড়িয়ে দেয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম দ্রুত ফেরেন। এরপর জয় ও মুমিনুল লড়াই করে পথ দেখান।

Related Posts

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল
বিশেষ প্রতিবেদন

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল

0
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে তামিমের নতুন পরিকল্পনা, সভায় একাধিক সিদ্ধান্ত

0
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD