Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বুলবুল–আসিফ নজরুলের কড়া বার্তা, ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ

January 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বুলবুল–আসিফ নজরুলের কড়া বার্তা, ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যে পরিষ্কার, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় বাংলাদেশ।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে আইসিসি মধ্যস্থতার চেষ্টা করলেও ঢাকার অবস্থান অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং দেশের মর্যাদা, এই তিনটি বিষয়ে সরকার কোনো আপস করবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেই বিশ্বকাপ ভারতের মাটিতে নয়। আয়োজক আরেক দেশ শ্রীলঙ্কায় খেলতে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকবে এবং এই অবস্থানের পেছনের যুক্তিগুলো আইসিসির কাছে ব্যাখ্যা করা হবে। তার আশা, আইসিসি বিষয়টি সহানুভূতির সঙ্গে ও নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং যোগ্যতা অর্জন করা সত্ত্বেও বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে ঠেলে দেবে না।

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও একই সুরে কথা বলেন। তিনি জানান, ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বুলবুল বলেন, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ আছে, তা আবারও আইসিসির কাছে লিখিতভাবে জানানো হবে। আজ অথবা আগামীকাল আইসিসিকে চিঠি পাঠানোর প্রস্তুতির কথাও জানান তিনি।

এর আগে ইএসপিএন–ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসির সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশের ম্যাচ অন্য ভেন্যুতে সরানো সম্ভব নয় এবং বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। এমনকি না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও বলা হয়েছে। তবে বিসিবি এই দাবি সরাসরি অস্বীকার করেছে। বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির পাঠানো বার্তার সঙ্গে এ ধরনের প্রতিবেদনের কোনো মিল নেই।

বিসিবির সূত্র জানিয়েছে, আইসিসি একটি ‘সফট মেইল’ পাঠিয়ে জানিয়েছে যে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বাস্তব শঙ্কা নেই। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ওই মেইলে ভারতে যেতেই হবে বা না গেলে পয়েন্ট কাটা হবে, এমন কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি বলে বিসিবি নিশ্চিত করেছে।

আইসিসি আরও জানিয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা সম্পন্ন হলে তা বিসিবিসহ অংশগ্রহণকারী সব বোর্ডকে পাঠানো হবে। এরপর বাংলাদেশের কোনো পর্যবেক্ষণ থাকলে তা জানাতে পারবে বিসিবি এবং আইসিসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

Previous Post

নাসির-ঝড়ে উড়ে গেল নোয়াখালী, ঢাকার স্বস্তির জয়

Next Post

এটা জাতীয় অবমাননার প্রশ্ন- বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

এটা জাতীয় অবমাননার প্রশ্ন- বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD