Wednesday, March 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বুলবুলের পদত্যাগ গুঞ্জন নিয়ে যা বললেন ফারুক

February 27, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকার পরিবর্তনের পর দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘিরে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীদের একটি অংশ বোর্ডে পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এমনকি প্রয়োজনে আইনি পথেও হাঁটার চিন্তা করছেন তারা। এই প্রেক্ষাপটে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

শোনা যাচ্ছে, পরিস্থিতি জটিল হলে তিনি স্বেচ্ছায় সভাপতির পদ ছেড়ে দিতে পারেন। তবে এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। রমজান মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বুলবুল, ঈদের পর তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘এই (আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে চান) প্রশ্নের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে আমি যদ্দুর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন।’

গত কয়েক মাসে দেশের ক্রিকেটে একের পর এক ঘটনা অস্বস্তির জন্ম দিয়েছে। বিতর্কিত নির্বাচনের পর বিদ্রোহী ক্লাবদের বাইরে রেখে লিগ আয়োজন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা, পরিচালকদের পদত্যাগ ও ফিক্সিং অভিযোগ-সব মিলিয়ে বোর্ডের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যে কদিন আগে গুঞ্জন ওঠে, সভাপতি পদ হারানোর আশঙ্কায় রিটার্ন টিকিট ছাড়াই দেশ ছেড়েছেন বুলবুল। যদিও এমন দাবির পক্ষে কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও তাকে বিসিবিতে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে নতুন করে আলোচনায় এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গ। ২০২৪ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। এরপর মামলার কারণে দেশে আসেননি। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাকে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, পাকিস্তান সিরিজ সামনে রেখে দ্রুতই ফিরতে পারেন সাকিব, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত।

এই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি। আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’

Previous Post

বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের

Next Post

গণমাধ্যম-সংকট নিয়ে আশাবাদী বিসিবি সহ-সভাপতি

Related Posts

লিটন আউট, বিজয় ইন
বিশেষ প্রতিবেদন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

2
এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের
অনান্য খেলা

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

5
মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

6
Next Post
বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ?

গণমাধ্যম-সংকট নিয়ে আশাবাদী বিসিবি সহ-সভাপতি

Discussion about this post

সর্বশেষ..

লিটন আউট, বিজয় ইন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

by cricbdadmin
0
2

সন্দেহের ছায়া এখনও পুরোপুরি কাটেনি। ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এনামুল হক...

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

by cricbdadmin
0
5

দীর্ঘ অপেক্ষার পর এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের নাম। প্রতিপক্ষ শক্তিশালী চীন, গ্যালারিতে প্রবাসীদের কণ্ঠ, আর সামনে ইতিহাস গড়ার সুযোগ। জয়...

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

by cricbdadmin
0
6

গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন। ফলে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে...

শাকিব খানের দলে নতুন ভরসা সাইফ হাসান

ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ক্রিকেটারদের

by cricbdadmin
0
3

মিরপুরে আজ বিসিএল ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান। সেখানে নানা...

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড এবার নতুন পথে হাঁটছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD