Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

March 3, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন আউট, বিজয় ইন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সন্দেহের ছায়া এখনও পুরোপুরি কাটেনি। ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এনামুল হক বিজয়। সেই আসরে তাকে খেলার বাইরে রাখা হয়, এমনকি নিলামেও ছিল না তার নাম। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও জানা গিয়েছিল, বিপিএলে না খেললেও অন্যান্য ঘরোয়া লিগে অংশ নিতে পারবেন তিনি।

তবে এতদিন নীরব থাকলেও এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন বিজয়। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার কাছে অর্থের চেয়ে বড় সম্মান।

৩৩ বছর বয়সী বিজয় বলেন, ‘সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।’

তার কণ্ঠে ছিল ক্ষোভ ও হতাশার মিশেল। দীর্ঘ সময় অনিশ্চয়তায় ঝুলে থাকার বিষয়টি স্পষ্টভাবেই কষ্ট দিচ্ছে তাকে। তিনি আরও বলেন, ‘আজ যদি বলি হার্ডলাইনের কথা, আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে। এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন, হয় এই ছেলে কিছু করেছে নাকি কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।’

Tags: BCB

Related Posts

ম্যাকাইয়ের ২২ গজে অজানা গল্প
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ের ২২ গজে অজানা গল্প

0
অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের জন্য সুযোগ দেখছেন শান্ত

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

তানজিদ-মুশফিককে নিয়ে স্বস্তি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD