Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের

February 27, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের রেশ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ইংল্যান্ডে। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ব্যস্ত সূচির মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী বিপিএল, এরপর থাকবে একটি হোম সিরিজ এবং সবশেষে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ-যেখানে স্বাগতিকদের পাশাপাশি অংশ নেবে নেদারল্যান্ডসও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতিকে আরও কার্যকর করতে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু হিসেবে। বিসিবির নারী বিভাগের প্রধান রুবারা দৌলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল ও হোম সিরিজ শেষে স্কটল্যান্ডে বাংলাদেশ, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। মে মাসের শেষ দিকে বা জুনের শুরুতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ।

বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। অপরাজিত থেকেই নিশ্চিত করেছে টিকিট। তবে মূল আসরে গ্রুপ ‘এ’-তে পড়েছে কঠিন প্রতিপক্ষের সামনে। বাংলাদেশের লড়াই হবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দল। ২০ জুন হ্যাম্পশায়ারে প্রতিপক্ষ পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর প্রস্তুতির ঘাটতি নিয়েই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে হয়েছিল বাংলাদেশকে, যার প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। তবে এবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই পরিকল্পিত সূচির মাধ্যমে ম্যাচ খেলে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

আগামী ৪ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে উইমেন’স বিপিএলের প্রথম আসর, যেখানে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার্স ড্রাফট হওয়ার সম্ভাব্য তারিখ ১৪ মার্চ। এছাড়া আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী দল, যারা তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

Related Posts

দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজকে ঘিরে দুবাইয়ের নতুন স্বপ্ন

0
শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?
বিশেষ প্রতিবেদন

শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?

0
এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD