Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিয়ের পিঁড়িতে বসছেন মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল

March 27, 2019
in তারকার সংসার, নিউজ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিয়ের পিঁড়িতে বসছেন মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনও ক্রাইস্টচার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি ভুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য স্বাভাবিক হতে চেষ্টার কোনো কমতি করছেন না তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এরইমধ্যে তারা কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আবার কেউ ব্যাট-বল হাতে নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এরমধ্যেই বিয়ের পিঁড়িতে বসার খবর দিয়েছেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। তাতে দেশের ক্রিকেটে লেগেছে অন্যরকম এক উৎসবের রং।

মিরাজ অবশ্য নিউজিল্যান্ড সফরে থাকতেই জানিয়েছিলেন দেশে ফিরে আক্‌দটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি খুলনায়। ৬ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন। সেই সম্পর্কে এবার একটা পরিচয় দিতে যাচ্ছেন তিনি। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্‌দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ নিউজিল্যান্ড সফরে থাকতে বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

এদিকে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমানও। শুক্রবারই মামাতো বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেই মোস্তাফিজ চলে গেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। তারআগে রাজধানীতে কিছু কেনাকাটা করতে হয়েছে তাকে। বেশির ভাগ কেনাকাটা হবু স্ত্রীর জন্যই করেছেন তিনি। এ ব্যাপারে মোস্তাফিজ বলেছেন, ‘শুক্রবার আক্‌দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।’

মিরাজ-মোস্তাফিজদের বিয়ের তোড়জোড়ের মধ্যেই মুমিনুল হক জানিয়েছেন, আসছে এপ্রিলের ১৯ তারিখ ধুমধাম করেই বিয়ে করবেন। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বিয়ের প্রস্তুতি এরইমধ্যে নিতে শুরু করেছেন মুমিনুল, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’

কদিন আগেই সাব্বির রহমানও শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। পাত্রী অর্পা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে তাদের। এ ব্যাপারে তেমন কিছু জানাননি সাব্বির। তিনি শুধু বলেছেন, বিশ্বকাপের পর অনুষ্ঠান করে বউ তুলবেন।

Previous Post

আইপিএল খেলতে বাধা নেই ‘ফিট’ সাকিবের

Next Post

মিরাজের দ্বিতীয় ইনিংস শুরু

Related Posts

বিপিএলের মাঠে ম্যাচসেরা, মাঠের বাইরে বিচ্ছেদ!
তারকার সংসার

বিপিএলের মাঠে ম্যাচসেরা, মাঠের বাইরে বিচ্ছেদ!

23
মুশফিকের শততম টেস্টের সকালটা ভাল হলো না বাংলাদেশের
নিউজ

মুশফিকের শততম টেস্টের সকালটা ভাল হলো না বাংলাদেশের

5
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা
নিউজ

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত কমিটি গঠন

5
Next Post
মিরাজের দ্বিতীয় ইনিংস শুরু

মিরাজের দ্বিতীয় ইনিংস শুরু

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD