Sunday, September 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

বিস্ময়কর বিশ্বরেকর্ড, টানা ৪ বলে উইকেট মালিঙ্গার

September 25, 2019
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম ওয়ানডে খেলেই বিদায় মালিঙ্গার!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বয়স ৩৬ পেরিয়েছে। নিজেকেও অনেকটা গুটিয়ে নিয়েছেন তিনি। টেস্ট ছেড়েছিলেন আগেই। ওয়ানডেকেও বিদায় বলেছেন কিছুদিন আগে। বাংলাদেশের বিপক্ষে খেলেছেন শেষ একদিনের ম্যাচ। কিন্তু লাসিথ মালিঙ্গার ম্যাজিক যেন ফুরোবার নয়! ফের বল হাতে ঝড় তুললেন এই পেসার। তুলে নিয়েছেন টানা ৪ বলে ৪ উইকেট! ক্রিকেটের ভাষায় যা কীনা ডাবল হ্যাটট্রিক। রীতিমতো বিশ্বরেকর্ড!

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে চমক দেখালেন। নিজের দ্বিতীয় ওভারের শেষ চার বলে ৪ উইকেট শিকার করেন মালিঙ্গা। গড়েন রেকর্ড। বিস্ময়কর ব্যাপার হলো চারটি ডেলিভারিই ছিল ভয়ঙ্কর ইয়র্কার।

ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে চার বলে ৪ উইকেট নিয়েছিলেন থেকেই। এবার সেই কীর্তি গড়লেন টি-টুয়েন্টিতে।  প্রথম বোলার হিসেবে  ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়লেন লাসিথ মালিঙ্গা।

ম্যাচে কলিন মানরোকে ফিরিয়ে শুরু। এরপর শিকার কেন হামিশ রাদারফোর্ডের উইকেট। তৃতীয় শিকার কলিন ডি গ্র্যান্ডহোম।  পূরণ হয় হ্যাটট্রিক। এরপর রস টেলরকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ম্যাচে টিম সেইফার্টকে ফিরিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন মালিঙ্গা। ৪ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট।

২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি হ্যাটট্রিকটি করেন মালিঙ্গা। তুলে নেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের উইকেট।

তারও আগে চার বলে ৪ উইকেট নেন ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার  শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে ফিরিয়ে গড়েন অনন্য নজির। এবার টি-টুয়েন্টিতেও একই রেকর্ড গড়লেন লঙ্কান অধিনায়ক।

তার চমকের ম্যাচে কিউইদের ৩৭ রান হারাল শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল তারা। তিন ম্যাচ সিরিজে ২-১ এ জিতল টিম সাউদির দল।

Related Posts

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

0
শেফালি সেঞ্চুরি, দাঁড়াতেই পারল না বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেফালি সেঞ্চুরি, দাঁড়াতেই পারল না বাংলাদেশ

0
ছন্দ হারালেন সাকিব!
বিশেষ প্রতিবেদন

ব্যাটে-বলে সাকিবের নৈপুণ্য

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD