Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন ঘিরে কৌশল, নতুন কমিটিতে বুলবুল ও ফাহিম

September 12, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি সভাপতির দায়িত্বে বুলবুল, আশরাফুলের আবেগঘন বার্তা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে কৌশলগত পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঢাকার আঞ্চলিক কাউন্সিলরশিপে প্রভাব ফেলতে পারে এমন একটি পদক্ষেপ হিসেবে ৮ সেপ্টেম্বর নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। সেখানে সাবেক জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।

একই সঙ্গে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় জায়গা পেয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, যিনি এসেছেন সাথীরা জাকির জেসির পরিবর্তে।

এই পরিবর্তনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ঢাকা বিভাগ থেকেই বিসিবি নির্বাচনে কাউন্সিলর হিসেবে আসতে পারেন বুলবুল। এর আগেও তিনি এনএসসির মনোনয়নে বিসিবির সভাপতি ও পরিচালক হয়েছিলেন। একইভাবে ফাহিমও ক্রীড়া পরিষদের সহযোগিতায় বোর্ড পরিচালনায় যুক্ত হয়েছেন। ফলে তাদের নতুন করে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি আসন্ন নির্বাচনকে ঘিরে বড়সড় ইঙ্গিত দিচ্ছে।

১১ সদস্যের এই কমিটিতে বুলবুল ও ফাহিম ছাড়াও রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়াপ্রেমী আনোয়ার হোসেন আরিফ। পাশাপাশি সদস্য হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান ও ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার। তবে পদটি আপাতত শূন্য থাকায় সেই দায়িত্ব কার্যত স্থগিত অবস্থায় আছে।

Previous Post

হেসে-খেলে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Next Post

‘চাপের ম্যাচে দল ভালো খেলেছে’ -খুশি বাংলাদেশ অধিনায়ক

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

‘চাপের ম্যাচে দল ভালো খেলেছে’ -খুশি বাংলাদেশ অধিনায়ক

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD