Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির চুক্তিতে স্বাক্ষর করলেন সাকিব-তামিমরা

April 20, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব আল হাসান। বিশ্রামেরও তেমন সুযোগ পাননি। বুধবার ঢাকায় পা দিয়ে ছুটে গেলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একইসঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার অনুমতিটাও নিয়ে নিলেন তিনি।

এ বছরের ১০ মার্চ খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি। যেখানে তিন ফরম্যাটের আলাদা আলাদা চুক্তিতে সুযোগ পেয়েছেন সর্বমোট ২১ ক্রিকেটার। এরপর জাতীয় দল ও ক্লাব ক্রিকেটের ব্যস্ততার জন্য এতোদিন কোনো ক্রিকেটারই চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারেন নি। বুধবার শেরেবাঙলায় বিসিবির হেড কোয়ার্টারে হাজির থেকে ২১ ক্রিকেটারের বেশিরভাই সই করলেন কাগজেভ

এরপরই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বললেন, ‘আজ সবাইকে চুক্তি স্বাক্ষর করার জন্য ডেকেছিলাম। সেজন্যই সবাই এসেছিল, কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল, আমরা সবাই একসাথে বসছিলাম। অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল, একসাথে পাওয়া যাচ্ছিল না। নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি আমরা।’

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। তিনি ছাড়াও এদিন বিসিবি অফিসে ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ ১৮ জন। তবে দেখা যায়নি মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলামসহ ৩ ক্রিকেটার।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি হয়েছে ক্রিকেটারদের মতামত প্রাধান্য দিয়ে, কে কোন ফরম্যাটে খেলতে চান-এটা ঠিক রেখে। জালাল ইউনুস বলেন, ‘আমরা তো চাই খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারে না, সেটা ভিন্ন জিনিস। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব। আমার মনে হয় এখন সময় এসেছে যে খেলোয়াড়দের বলতে পারি তোমাকে এই ফরম্যাটে চাই আমরা। এটা আমরা বলতে পারি, তখন সে বলতে পারে এভেইলবল কি না। কিন্তু খেলোয়াড়রা কোন ফরম্যাটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই।’

নতুন চুক্তিতে তিন সংস্করণে আছেন পাঁচজন-মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টুয়েন্টিতে আছেন ১২ জন।

আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী। এক বছর পর আবার চুক্তিতে ফিরেছেন নাঈম শেখ। আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে চুক্তির এই মেয়াদ।

Previous Post

এক ঘণ্টার সিদ্ধান্তে লিজেন্ডস অফ রূপগঞ্জে সাকিব

Next Post

সাকিব-মাশরাফির দাপট

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
সাকিব-মাশরাফির দাপট

সাকিব-মাশরাফির দাপট

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD