Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশ্বকাপ ধরে রাখার মিশনে নেতা রকিবুল

December 24, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারতকে হারিয়ে শিরোপা জিতল জুনিয়র টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একদিন আগেই দল ভেসেছে সাফল্যের আনন্দে। ভারত থেকে তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্ট জয়ের খবর যখন তাজা, তখন আরেক সুখবর পেলেন রকিবুল হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। যেখানে দলকে নেতৃত্ব দেবেন গত আসরের শিরোপা জয়ী দলের এই সদস্য। সেই প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিবও আছেন দলে।

১৬ সদস্যের দল থেকে বাদ পড়লেন জিশান আলম। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রকিবুল দলের সর্বোচ্চ উইকেট শিকারি। বাঁহাতি এই স্পিনার ৬ ম্যাচে ১২ উইকেট নেন। গত যুব বিশ্বকাপে খেলার আগে বাংলাদেশ যুবারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছে। এবার কোভিড পরিস্থিতির কারণে সেই সুযোগ হয়নি।

২০২২ সালের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই দুই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপে অংশ নিতে আগামী ২০ ডিসেম্বর আরব আমিরাতে যাবে রকিবুলের দল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত।

যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা। ‘সি’ গ্রুপে পড়েছে পাকিস্তান, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবুয়ে। আর ‘ডি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।

রিজার্ভ: আহসান হাবিব লিওন, জিশান আলম।
স্ট্যান্ড বাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, শাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD