Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল

October 13, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক নতুন ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠছেন আকবর আলী। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সেই শান্ত স্বভাবের অধিনায়ক এখন ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের সাফল্যের মূল কারিগর। সদ্যসমাপ্ত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর বিভাগকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

তবে সাফল্যের এই ধারাবাহিকতা জাতীয় দলের দরজা খুলে দেয়নি এখনো। তার এক সময়ের সতীর্থরা-শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী-সবাই এখন জাতীয় দলের নিয়মিত মুখ। একমাত্র আকবরই রয়ে গেছেন বাইরে।

কিন্তু এ নিয়ে কোনো হতাশা নেই তার। বরং আকবরের কণ্ঠে ভেসে আসে প্রশান্ত এক আত্মবিশ্বাস, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে ওরা খেলছে আমি নাই-এই চিন্তা আমার মধ্যে কাজ করে না। খারাপ লাগে তখনই, যখন আমি নিজে খারাপ খেলি। যেখানে খেলি, চেষ্টা করি ভালো করার।’

জাতীয় দলের স্বপ্ন অবশ্য এখনো জেগে আছে তার মধ্যে, ‘অবশ্যই, সবারই একটা স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার, আমারও আছে।’ কিন্তু সেই স্বপ্নকে তিনি অপেক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে বাস্তবে রূপ দিতে চান।

ফাইনালে রংপুরের জয়ের পেছনে আকবরের কৌশল ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করে কুয়াশার প্রভাব মাথায় রেখে আগেভাগে স্পিনারদের ব্যবহার করেন তিনি। আকবর ব্যাখ্যা করেন, ‘আমরা জানতাম ৩৫–৪০ মিনিট পর কুয়াশা নামবে। তখন স্পিনারদের বল গ্রিপ করা কঠিন হয়ে যাবে। তাই পরিকল্পনা ছিল ওদের দ্রুত ব্যবহার করা, যা দারুণভাবে কাজে দিয়েছে।’

নেতৃত্বে যেমন বিচক্ষণ, তেমনি ব্যাট হাতে ছিলেন কার্যকর। পুরো টুর্নামেন্টে ৯ ইনিংসে ২২২ রান করেন ৩১.৭১ গড়ে ও ১৪৭.০২ স্ট্রাইক রেটে। চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় ছাড়া কারও রান তাঁর চেয়ে বেশি ছিল না। এই ধারাবাহিক পারফরম্যান্সেই তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।

তবে আকবর চান না তাকে শুধু অধিনায়ক হিসেবেই দেখা হোক, ‘অধিনায়কত্ব বাড়তি দায়িত্ব, এটা সবসময় থাকবে না। কিন্তু ব্যাটার, কিপার-এটাই আমার মূল পরিচয়। আমি প্রথমে খেলোয়াড়, তারপর নেতা।’

রংপুরের টানা দুটি টি-টোয়েন্টি শিরোপা, চারদিনের এনসিএলে চ্যাম্পিয়ন হওয়া, বিসিএলে উত্তরাঞ্চলকে সাফল্যের শিখরে তোলা-সব জায়গাতেই তার ছোঁয়া স্পষ্ট। তবুও নিজের প্রতি প্রত্যাশা থামাননি তিনি।

সিলেটের মাঠে দর্শক কম থাকলেও আকবর বিশ্বাস করেন, দেশের অন্য মাঠে আরও বেশি সাড়া পাওয়া যেত। তিনি বলেন, ‘রাজশাহী বা বগুড়ায় খেলা হলে হাজার হাজার দর্শক মাঠে আসত। আমি নিজে বগুড়ায় টিকিটের লম্বা লাইন দেখেছি।’

সবশেষে আকবরের কণ্ঠে শোনা যায় পেশাদার ক্রিকেটারের বাস্তবতা ও সংযমের প্রতিচ্ছবি, ‘আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। মাঠে সুযোগ পাই যেখানে, চেষ্টা করি ভালো খেলার। বাকিটা সময়ই ঠিক করে দেবে।’

ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্ব ও ব্যাটিং ধারাবাহিকভাবে প্রমাণ দিচ্ছে যে, জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সময় হয়তো আর বেশি দূরে নয়। এখন শুধু প্রয়োজন, সেই দরজাটা একবার খুলে যাওয়া-যেখানে দাঁড়িয়ে আকবর আলী হয়তো প্রমাণ করবেন, তার গল্প এখনো অসম্পূর্ণ নয়!

Previous Post

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

Next Post

সাকিবের হাত ধরে সেমিফাইনালে মন্ট্রিয়াল

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
সাকিবের হাত ধরে সেমিফাইনালে মন্ট্রিয়াল

সাকিবের হাত ধরে সেমিফাইনালে মন্ট্রিয়াল

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD