Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

July 15, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা ‘এ’ দল ও শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে এই ম্যাচগুলো খেলবে নিগার সুলতানারা। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপে অংশ নেওয়া আট দলের মধ্যে সাত দলই খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। ব্যতিক্রম শুধু শক্তিশালী অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ, কলম্বোতে। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে ম্যাচ, একই ভেন্যুতে।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০২২-২৫ মেয়াদের নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত-সরাসরি জায়গা পেয়েছে মূল পর্বে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে এই মর্যাদার আসরে।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এইবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। যদিও ভারত মূল আয়োজক দেশ, তবে রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

লিগ পর্বে হবে মোট ২৮টি ম্যাচ, প্রতিটি দল খেলবে একে অন্যের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
ভারত বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান – কলম্বো
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’ – কলম্বো
২৭ সেপ্টেম্বর 
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ব্যাঙ্গালুরু
ভারত বনাম নিউজিল্যান্ড – ব্যাঙ্গালুরু
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – কলম্বো
২৮ সেপ্টেম্বর 
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’ – ব্যাঙ্গালুরু
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’ – কলম্বো

Previous Post

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

Next Post

এক জয়েই বদলে যাবে সফরের রঙ

Related Posts

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
Next Post
বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা

এক জয়েই বদলে যাবে সফরের রঙ

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
9

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD