Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপজয়ী যুবাদের কারিগর স্টনিয়ারের বাংলাদেশ অধ্যায়ের ইতি

June 25, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপজয়ী যুবাদের কারিগর স্টনিয়ারের বাংলাদেশ অধ্যায়ের ইতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২০ সালের সেই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। মাঠে ছিলেন তরুণ ক্রিকেটাররা, আলো কাড়েন অধিনায়ক ও ব্যাটাররা। কিন্তু সেই সাফল্যের পেছনে ছিলেন আরও কিছু নীরব কারিগর, যাদের একজন রিচার্ড স্টনিয়ার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দীর্ঘ সময় কাজ করা স্টনিয়ার এবার বিদায় জানালেন বাংলাদেশকে। পারিবারিক কারণেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্টনিয়ারের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন তারা।

বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে স্টনিয়ারের অবদান শুধুমাত্র ফিটনেস প্রশিক্ষণে সীমাবদ্ধ ছিল না। তরুণ ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পেশাদার মানসিকতা গড়ে তোলা এবং আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্রস্তুতিতে তার কাজ প্রশংসা কুড়িয়েছিল।

সেই বিশ্বকাপের ফাইনালে যখন ভারতের বিপক্ষে লড়াইয়ে নামা বাংলাদেশকে ঘিরে ছিল অনিশ্চয়তা ও শঙ্কা, তখন মাঠের বাইরে থেকেও দলকে প্রাণবন্ত ও উদ্দীপ্ত রাখতে দেখা গিয়েছিল স্টনিয়ারকে। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং চাপ সামাল দিতে তার ভূমিকার কথা এখনও স্মরণ করেন অনেকেই।

বাংলাদেশে কাজ করার সময় দেশের সংস্কৃতি ও পরিবেশের সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছিলেন এই বিদেশি কোচ। ক্রিকেটারদের সঙ্গে গড়ে তুলেছিলেন ঘনিষ্ঠ সম্পর্ক। তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিমসহ বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের বিকাশের পথচলায়ও ছিল তার অবদান।

স্টনিয়ারের বিদায় উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছে বিসিবি। ফেসবুক পোস্টে বোর্ড লিখেছে, ‘বালাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ারকে আন্তরিক বিদায়। আমাদের তরুণ ক্রিকেটারদের মাঠে ও মাঠের বাইরে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আপনার (স্টনিয়ার) নিষ্ঠা, উদ্দীপনা এবং নিরলস পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আপনার জীবনের আগামী অধ্যায়ের জন্য রইল সাফল্য, সুখ ও সমৃদ্ধির শুভকামনা।’

বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের অনেকেই আসেন-যান। তবে সবাই সমানভাবে স্মরণীয় হয়ে থাকেন না। রিচার্ড স্টনিয়ার সেই ব্যতিক্রমদের একজন, যিনি হয়তো খুব বেশি আলোচনায় থাকতেন না, কিন্তু দেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জনের পেছনে রেখে গেছেন নিজের স্পষ্ট ছাপ। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের একটি সফল অধ্যায়।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD