Tuesday, September 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিরাটের শতরানে বাংলাদেশকে টপকে হাসল ভারত

October 19, 2023
in নিউজ, বিশ্বকাপ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিরাটের শতরানে বাংলাদেশকে টপকে হাসল ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। যেখানে এর আগে চার দেখায় বাংলাদেশ জিতেছিল ৩টি ম্যাচে। দারুণ উত্তেজনা ছিল এই ম্যাচটাকে ঘিরে। কিন্তু এবার সমীকরণ মিলল না। পারল না বাংলাদেশ। বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে ভারতের সঙ্গে লড়তেই পারেনি টাইগাররা। বিরাট কোহলির শতরানে ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে ভারত। চলতি বিশ্বকাপে এটি জয়!

পুনেতে ব‍্যাটিংয়ে দারুণ শুরুর করলেও এরপর পথ হারিয়ে আড়াইশ পেরোয় বাংলাদেশ। দল ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৫৬ রান। জবাবে নেমে বিরাট কোহলির ৪৮তম সেঞ্চুরিতে ভারত ৪১.৩ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে।

ভারতের জিততে যখন ২ রান প্রয়োজন, তখন কোহলির সেঞ্চুরি হতে দরকার ছিল ৩ রান। নাসুম আহমেদের করা ৪২তম ওভারের প্রথম দুটি বল সমীহ করে খেলেন তিনি। কিন্তু তিন নম্বর বলটিকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে দলের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি। তার অপরাজিত ১০৩ রানের ইনিংসে ভর করে ভারত তুলে নেয় দারুণ এক জয়।

ম‍্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা শেষ হতেই শেষ দিকে উত্তেজনা ছড়ায় কোহলি সেঞ্চুরি পান কী না সেটি ঘিরে। ভারতের যখন ২০ রান প্রয়োজন, তখন টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের সেঞ্চুরির জন‍্য প্রয়োজন ছিল ২০ রান।সেই লক্ষ্য পূরণ করে ম‍্যাচ শেষ করেন নাসুম আহমেদকে ছক্কা মেরে।

৯৭ বলে চারটি ছক্কা ও ছয়টি চারে ১০৩ রানে অপরাজিত থাকেন কোহলি। তার সঙ্গে ৮৩ রানের জুটি উপহার দেওয়া লোকেশ রাহুল ৩৪ বলে তুলেন ৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৮ (তানজিদ ৫১, লিটন ৬৬, শান্ত ৮, মিরাজ ৩, হৃদয় ১৬, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মুস্তাফিজ ১, শরিফুল ৭; বুমরাহ ১০-১-৪১-২, সিরাজ ১০-০-৬০-২, পান্ডিয়া ০.৩-০-৮-০, কোহলি ০.৩-০-২-০, শার্দুল ৯-০-৫৯-১, কুলদিপ ১০-০-৪৭-১, জাদেজা ১০-০-৩৮-২)

ভারত: ৪১.৩ ওভারে ২৬১/৩ (রোহিত ৪৮, ফিল ৫৩, কোহলি ১০৩, আইয়ার ১৯, রাহুল ৩৪; শরিফুল ৮-০-৫৪-০, মুস্তাফিজ ৫-০-২৯-০, নাসুম ৯.৩-০-৬০-০, হাসান ৮-০-৬৫-১, মিরাজ ১০-০-৪৭-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিরাট কোহলি

Related Posts

ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

সাইফউদ্দিনকে নিয়ে বড় দুঃসংবাদ

0
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

মিঠুনের রহস্যময় পোস্ট নিয়ে ক্রিকেটাঙ্গনে নতুন জল্পনা

0
অভিষেকেই মিরাজের বাজিমাত
বিশেষ প্রতিবেদন

বল হাতে উজ্জ্বল মিরাজ-ব্যাটে ব্যর্থ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD