Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল মাঠে গড়াবে ডিসেম্বরে, আসছে নতুন দল

June 30, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-রোববার অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এমনটাই জানানো হয়েছে। দীর্ঘদিন সময়সূচি নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শীতকালেই মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ।

এই মৌসুমে ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে আসছে বড় পরিবর্তন। রাজশাহী দলটি এবার বিপিএলে থাকছে না, মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপের বিরুদ্ধে রয়েছে খেলোয়াড়দের অর্থ পরিশোধ না করার অভিযোগ।

তবে রাজশাহীর জায়গা নিতে পারে নোয়াখালী রয়্যালস নামে একটি নতুন দল। সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে বিসিবির কাছে দল নেওয়ার আগ্রহপত্র জমা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল মিরপুরে সাংবাদিকদের জানান, ‘আমরা বিসিবিকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত। নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণে আমরা কাজ করতে চাই।’

এদিকে, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংসের ভবিষ্যৎ নিয়েও আছে অনিশ্চয়তা। নতুন মালিকানায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখিয়েছে বাংলা টাইগার্স—আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টি-টেন লিগে দল পরিচালনায় সক্রিয় এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

ফ্র্যাঞ্চাইজিদের আসা-যাওয়ার ভিড়ের মাঝেও রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল বিপিএলের পরবর্তী আসরে থাকছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এছাড়া রোববারের সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে-বিসিবি ফিরিয়ে আনছে ‘অ্যাওয়ার্ড নাইট’। দীর্ঘ ১৯ বছর পর এই পুরস্কার অনুষ্ঠান আবার চালু করতে যাচ্ছে বোর্ড, যেখানে জাতীয় ও ঘরোয়া পর্যায়ের সেরা ক্রিকেটারদের সম্মাননা জানানো হবে।

Previous Post

বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন সায়ান গ্লোবালের

Next Post

আগষ্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিবি

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

2
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

আগষ্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
7

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD