Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

November 29, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবারও ফিরে পাচ্ছে নিলামের সেই পুরোনো রোমাঞ্চ। প্রথম দুটি আসরের পর দীর্ঘ সময় ধরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগঠন হলেও ২০২৬ সালের দ্বাদশ বিপিএল থেকে আবার চালু হচ্ছে নিলাম পদ্ধতি। রোববার অনুষ্ঠিত হবে এ আসরের খেলোয়াড় নিলাম, আর তার ঠিক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা। মোট ১৫৮ জন ক্রিকেটারকে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে সাজিয়েছে বিসিবি।

সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে জায়গা হয়েছে মাত্র দুজনের-লিটন দাস ও নাঈম শেখ। দীর্ঘ অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তারা নিলামে বড় চাহিদা তৈরি করবেন বলেই ধারণা। এর পরের স্তর ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১২ জন, যাদের তালিকায় রয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারের পাশাপাশি ইয়াসির আলি রাব্বি, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম সাকিবের মতো উদীয়মান মুখও।

এর পরের ধাপ ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এখানে আছেন আফিফ হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, জাকির হাসান, রনি তালুকদারসহ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত অনেক নাম। ‘ডি’ ক্যাটাগরি হয়েছে আরও বিস্তৃত, যেখানে ২৬ জন ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে নাসির হোসেন, আরাফাত সানি, মৃত্যঞ্জয় চৌধুরি ও শাহাদাত হোসেন দিপুর মতো খেলোয়াড়রা দৃষ্টি আকর্ষণ করবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ‘ই’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩৮ জনকে। সোহাগ গাজী, আবু জায়েদ রাহি, শুভাগত হোম, নাঈম ইসলাম, আমিনুল বিপ্লব—অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার সমন্বয়ে ভরপুর একটি তালিকা। সবচেয়ে বড় তালিকা ‘এফ’ ক্যাটাগরির, যেখানে ৬৩ জন ক্রিকেটার আছেন। ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রয়াসে থাকা অনেক তরুণ এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন।

প্রতিটি দল নিলামে অংশ নিতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে দল গঠন করতে হবে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির প্রতিটিতে ন্যূনতম দুইজন, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির প্রতিটিতে অন্তত ছয়জন, ‘ই’ ক্যাটাগরি থেকে তিনজন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন খেলোয়াড় নিতে হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিত্তিমূল্যও নির্ধারণ করে দিয়েছে বিসিবি—‘এ’ ক্যাটাগরিতে ৫০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’-তে ২২ লাখ, ‘ডি’-তে ১৮ লাখ, ‘ই’-তে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।

Previous Post

ফিক্সিং সন্দেহে বিপিএল নিলামে নেই দুই জাতীয় ক্রিকেটার

Next Post

সাইফউদ্দিন ঝড়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
সাইফউদ্দিন ঝড়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ

সাইফউদ্দিন ঝড়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD