Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলের আগে কারা কত ভাগ দিল পারিশ্রমিক

December 25, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠতে আর একদিন বাকি, অথচ স্পন্সর সংকট ও পারিশ্রমিক জটিলতায় টুর্নামেন্ট আবারও অস্বস্তির মুখে। চট্টগ্রাম রয়্যালস পর্যাপ্ত স্পন্সর জোগাড় করতে না পারায় এবং ক্রিকেটারদের চুক্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বিসিবির হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যেই অনুশীলনের জন্য বল না পেয়ে নোয়াখালী এক্সপ্রেসের কোচদের অনুশীলন বর্জনের ঘটনা বিপিএলের প্রস্তুতির দুর্বলতাকে আরও স্পষ্ট করেছে।

টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের অন্তত ২৫ শতাংশ পরিশোধ করার নিয়ম থাকলেও সেটি মানতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানভির ইসলামের মতো ক্রিকেটারদের পাওনা মেটাতে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে।

স্পন্সর সংকট এবং আর্থিক অক্ষমতার কথা উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্রায়াঙ্গল সার্ভিসেস বিসিবিকে চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দেয়। এরপর থেকেই চট্টগ্রাম রয়্যালসের সব কার্যক্রমের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চট্টগ্রামের এই সংকটের রেশ কাটতে না কাটতেই আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। অনুশীলনের জন্য পর্যাপ্ত বল না পাওয়ায় নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন অনুশীলন বয়কট করেন। সহকারী কোচ তালহা জুবায়েরও তাঁর সঙ্গে ছিলেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এমন ঘটনা বিপিএলের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রতিবছরই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক হলেও এবার এই বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিসিবি। বিষয়টি পরিষ্কার করে জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটুও নড়বো না। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি (স্বচ্ছতা) ইস্যু, দ্বিতীয়টা খেলোয়াড়দের পারিশ্রমিক।’

বিসিবির এই কঠোর অবস্থানের প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর। রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে। রংপুর রাইডার্স আরও এগিয়ে গিয়ে স্থানীয় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিকের চেক দিয়েছে। ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা পারিশ্রমিক পরিশোধে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। বাকি থাকা সিলেট টাইটান্স ২৫ ডিসেম্বর বিকেলে প্রথম কিস্তির অর্থ পরিশোধ করবে বলে নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ, ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ, একটু আগে নোয়াখালীও তাদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। সিলেট বিকেলে দিয়ে দেবে।’

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের নতুন আসর। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ছয় দলের এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে দেশের তিনটি ভেন্যুতে-সিলেট, চট্টগ্রাম ও ঢাকা।

মোট ৩৪ ম্যাচের এই বিপিএলে সিলেট ও চট্টগ্রাম ভেন্যুতে সমান ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হয়ে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব এবং ১৬ জানুয়ারি ঢাকা পর্বের মধ্য দিয়ে শেষ পর্যায়ে যাবে বিপিএল।

Previous Post

বল থেকে মালিকানা-অস্থিরতায় মোড়া বিপিএল!

Next Post

সাকিবের ফেরা কি সম্ভব?

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

সাকিবের ফেরা কি সম্ভব?

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD