Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বল থেকে মালিকানা-অস্থিরতায় মোড়া বিপিএল!

December 25, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে এখনো প্রথম বল গড়ায়নি, কিন্তু ২০২৬ বিপিএল ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলনকে ঘিরে তৈরি হওয়া বল সংকট এক মুহূর্তেই সামনে এনে দিয়েছে টুর্নামেন্টের নড়বড়ে প্রস্তুতির ছবি। অনুশীলনের মাঝপথে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন দলটির প্রধান কোচ সুজন ও সহকারী কোচ তালহা, যা বিপিএলের শুরুর আগেই অস্বস্তির পারদ বাড়িয়ে দিয়েছে।

অনুশীলনের জন্য স্টেডিয়ামে নামার কিছুক্ষণের মধ্যেই নোয়াখালী এক্সপ্রেসের শিবিরে অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে কোচিং স্টাফের দুই সদস্য সিএনজিতে করে মাঠ ছাড়েন। সাংবাদিকদের ক্যামেরা ও বুম-ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। পরে জানা যায়, অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল না থাকাই এই উত্তেজনার মূল কারণ।

ঘটনাটি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটার অর্থ তারা অপেশাদার। এটা তো আমি গভর্নিং কাউন্সিল বলি তাদের ১০টা বল দেন…আমরাই তো দিয়ে দিতাম। অবশ্যই অপেশাদার। এমনকি কোচকেও যদি বলত অন্য দল থেকে যদি না এসে থাকে। এটা খুবই সাধারণ সমাধান। না এলে অন্য দল থেকে আজকে চালিয়ে পরে ফেরত দেওয়া। এটা তো অনেকবার করা হয়েছে।’

নোয়াখালীর ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন বিপিএলের সামগ্রিক ব্যবস্থাপনাই প্রশ্নবিদ্ধ। একই দিনে চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম মালিকানা ছেড়ে দেন। এর আগের দিন অনুষ্ঠিত হয়নি অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা ফটোসেশন। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বিপিএলের আয়োজন নিয়ে অগোছালো চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা কতটা যৌক্তিক, এমন প্রশ্নের মুখে পড়েন মিঠু। জবাবে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এত অল্প সময়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময়টা আমরা পেয়েছি, অক্টোবরের ১২-১৩ তারিখে দায়িত্ব পেয়েছি। আজ দেখেন এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হতো যে আগে দল ছিল, তাহলে কিন্তু খুব সহজ হতো। এখন নতুন করে দল দিতে হয়েছে। কারণ, আগের চুক্তিগুলো শেষ হয়ে গিয়েছিল। এত কিছু করে এই দুই মাসে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সত্যিই অনেক কঠিন।’

বিপিএল আয়োজনটাই ভুল সিদ্ধান্ত ছিল কি না-এমন সরাসরি প্রশ্নের জবাবেও নিজের সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি। মিঠু বলেন, ‘এই সিদ্ধান্ত তো আমার না। সম্মিলিতভাবে ওপর মহল থেকে নেওয়া হয়েছে।’

তবে সমালোচনার মাঝেও কিছু ইতিবাচক দিকের কথা উল্লেখ করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব। নোয়াখালী এক্সপ্রেসের পারিশ্রমিক পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো কথা হচ্ছে তারা (নোয়াখালী) পারিশ্রমিকটা দিয়ে ফেলেছে। রংপুর রাইডার্স অর্ধেক দিয়েছে। রাজশাহী, ঢাকা ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। একটু আগে শুনলাম নোয়াখালী ২৫ শতাংশ দিয়েছে। বিকেলে সিলেট দেবে।’

স্বত্বাধিকারীহীন হয়ে পড়া চট্টগ্রাম রয়্যালস আপাতত বিসিবির তত্ত্বাবধানে চলছে। মিঠুর ভাষ্য অনুযায়ী, হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর, মিজানুর রহমান বাবুলকে কোচ এবং নাফিস ইকবালকে ম্যানেজার করে দলটির দায়িত্ব নেওয়া হয়েছে।

১২তম বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে এবং শেষ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৩ জানুয়ারি সেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল। বিপিএল শেষে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

খেলোয়াড় কেনাবেচার দিক থেকে এবারের বিপিএলেও রয়েছে নানা চমক। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স, যারা লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের বিপিএলে নেই। একই সঙ্গে সাকিব আল হাসান ও তামিম ইকবালকেও দেখা যাবে না এই আসরে।

Previous Post

বিপিএলে ফের নাটক, চট্টগ্রামের কোচিং স্টাফে বড় পরিবর্তন!

Next Post

বিপিএলের আগে কারা কত ভাগ দিল পারিশ্রমিক

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি

বিপিএলের আগে কারা কত ভাগ দিল পারিশ্রমিক

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD