Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিজয়ের উৎসবে সামিল মাশরাফি-মুশফিক-সাকিব

December 24, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৫০ সংখ্যায় লুকিয়ে বীরত্ব, ত্যাগ ও ইতিহাস
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আনন্দ আয়োজনে গোটা দেশ পালন করছে বিজয়ের ৫০ বছর। ১৯৭১ সালের আজকের এই দিনে (১৬ ডিসেম্বর) পরাধীনতা মুছে গিয়ে স্বাধীন হয়েছিল সোনার বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই জয়ের অর্ধশত বছরে গোটা দেশেই এখন উৎসব আমেজ। যার ছোঁয়া আছে অন্তর্জালেও। ফেসবুক-টুইটারে বাংলাদেশিরা বিজয়ের শুভেচ্ছা সিক্ত করছেন সবাইকে।

বাদ থাকেনি, নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলও। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল পার্কে অনুশীলন করেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি দল। তবে সময়টা বেশ কেটেছে। জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদযাপন করেন মুশফিকুর রহিম-নুরুল হাসান সোহানরা। জাতীয় পতাকা সামনে নিয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে গাইলেন জাতীয় সংগীত, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি…!’

এখন জাতীয় দলে নেই সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফর থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। তবে বিজয়ের এই দিনে একাত্ম থাকলেন বিশ্বসেরা অলরাউন্ডার। অন্তর্জালে লিখলেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

আরেক তারকা ক্রিকেটার মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

তিনি এখন সংসদ সদস্যও। তবে নিজেকে ক্রিকেটার পরিচয় দিতেই ভালবাসেন মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে বিজয় দিবসে তিনি লিখলেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসত, তাহলে এত ভালোবাসা, এত ঘৃণা, এত চাওয়া-পাওয়া, এত আবেগ, এত এত কথা… সবই না বলা কথা হয়ে থাকত!

অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’-কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। নাহলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া! ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের। যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।’

Previous Post

বিশ্বকাপে মেয়েদের ম্যাচ কবে, কোথায়

Next Post

নিউজিল্যান্ড সফরে অনুশীলনে বৃষ্টি

Related Posts

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

5
Next Post
নিউজিল্যান্ড সফরে অনুশীলনে বৃষ্টি

নিউজিল্যান্ড সফরে অনুশীলনে বৃষ্টি

Discussion about this post

সর্বশেষ..

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD