Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিগ ব্যাশ মাতিয়ে এবার মৌসুমসেরার লড়াইয়ে রিশাদ

March 31, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিগ ব্যাশে ফের দল পেলেন রিশাদ, এবার কি মিলবে সুযোগ?
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়ার পর এবার নতুন স্বীকৃতির দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অভিষেক মৌসুমেই আলো ছড়িয়ে তিনি জায়গা করে নিয়েছেন দলের মৌসুমসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।

এই পুরস্কারের দৌড়ে রিশাদের সঙ্গে আছেন দলের অধিনায়ক নাথান এলিস, অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান এবং অলরাউন্ডার নিখিল চৌধুরী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া বলছে, সমর্থকদের বড় অংশই ঝুঁকছেন রিশাদের দিকেই। ক্রিকেট তাসমানিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই স্বীকৃতি।

হোবার্ট কর্তৃপক্ষ রিশাদের পারফরম্যান্স নিয়ে লিখেছে, ‘বেগুনি জার্সিতে নিজের অভিষেক বছরেই রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের চতুর্দশ আসরে ড্রাফট থেকে হোবার্টে যুক্ত হলেও শুরুতে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত নিজের প্রথম মৌসুমেই ১৫টি উইকেট শিকার করে তিনি দুর্দান্ত এক প্রত্যাবর্তন দেখিয়েছেন।’

শুধু দলে জায়গা করে নেওয়াই নয়, রিশাদ হয়ে উঠেছেন হারিকেন্স বোলিং আক্রমণের প্রধান ভরসা। তাকে নিয়ে আরও উল্লেখ করা হয়েছে, ‘হারিকেন্সের বোলারদের মধ্যে এ বছর রিশাদই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লের ঠিক পরই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রান দিয়ে ৩ উইকেট ছিল এই মৌসুমে রিশাদের সেরা পারফরম্যান্স। রিশাদ যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন, তাতে এ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতে নেওয়ার দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন।’

পরিসংখ্যানও তার পারফরম্যান্সের পক্ষে জোরালো সাক্ষ্য দিচ্ছে। ২০২৫-২৬ মৌসুমে ১২ ম্যাচে ১১ ইনিংসে বল করে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। প্রতি উইকেটে খরচ করেছেন গড়ে ২০.৮৬ রান, আর ইকোনমি রেট ছিল ৭.৮২, টি-টোয়েন্টি ফরম্যাটে যা যথেষ্ট প্রতিযোগিতামূলক। তার স্ট্রাইক রেট ১৬.০০, যা তার আক্রমণাত্মক লেগ স্পিনের কার্যকারিতা স্পষ্ট করে।

ব্যাট হাতেও সীমিত সুযোগে অবদান রেখেছেন রিশাদ। চার ইনিংসে ২০ বল খেলে করেছেন ২৭ রান, স্ট্রাইক রেট ১৩৫-যা তার অলরাউন্ড সক্ষমতারও ইঙ্গিত দেয়।

Previous Post

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে ব্যস্ত এনএসসি

Next Post

বিএনপির টিকিট চেয়েছিলেন, পরে অন্য দলের প্রার্থী হয়ে এমপি!

Related Posts

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
Next Post
বিএনপির টিকিট চেয়েছিলেন, পরে অন্য দলের প্রার্থী হয়ে এমপি!

বিএনপির টিকিট চেয়েছিলেন, পরে অন্য দলের প্রার্থী হয়ে এমপি!

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD