মঙ্গলবার ভোর থেকেই বৃষ্ঠি! এ কারনেই বিকেএসপির দুই নম্বর মাঠে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা হয়নি। মাঠের বাইরেই সময় কাটালেন গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আর নতুন দল কলাবাগান ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা। বুধবারও প্রস্তত হল না মাঠ। আউট ফিল্ড খেলার অনুপযুক্ত থাকায় দুপুর ১টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেছেন ম্যাচ রেফারী শওকতুর রহমান চিনু। এর ফলে দুই দল পেল এক পয়েন্ট করে।



