Saturday, June 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরের জন্য অজিদের প্রাথমিক দল ঘোষণা

June 10, 2021
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরের জন্য অজিদের প্রাথমিক দল ঘোষণা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনা থেকে মুক্তি পায়নি বিশ্ব। তবে আগের মতো সবকিছু থমকে নেই। মানিয়ে চলছে আন্তর্জাতিক ক্রিকেটও। এ বছর তো ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। যেখানে থাকছে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজও। তার অংশ হিসেবে বাংলাদেশ সফরকে ভাবনায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগেই ঘোষিত প্রাথমিক দলে ক্রিকেটার সংখ্যা বাড়াল অস্ট্রেলিয়া।

দলে আরও ছয় ক্রিকেটার যোগ করেছে অস্ট্রেলিয়া। অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েস অ্যাগার ও ন্যাথান এলিসের সঙ্গে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান।

নতুন করে এই প্রাথমিক দলে ডাক পাওয়া বাকি দুই জন হলেন, কিপার-ব্যাটসম্যান বেন ম্যাকডারমট ও মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাশটন টার্নার। ২৮ জুন চার্টার্ড বিমানে চড়ে ওয়েস্ট ইন্ডিজের পথে দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। এরপর জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ খেলবে তারা।

তারপরই বাংলাদেশের সফর অস্ট্রেলিয়ার। এখানে তিনটি টি-টুয়েন্টি খেলার কথা। তবে বিসিবি জানিয়েছে, ম্যাচ সংখ্যা বাড়িয়ে পাঁচটি করার আলোচনা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মোয়েজেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভির স্যাঙ্ঘা, ডার্সি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

Previous Post

আইসিসির মাস সেরার তালিকায় মুশফিক

Next Post

ডিপিএল পঞ্চম রাউন্ড : এক নজরে

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

8
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
ডিপিএল পঞ্চম রাউন্ড : এক নজরে

ডিপিএল পঞ্চম রাউন্ড : এক নজরে

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD