Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

April 25, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে ও টি-টোয়েন্টি -দুই সংস্করণেই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থতার সময় পেছনে ফেলে দলটি এখন জয়ধারায় ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর সর্বশেষ নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে টাইগাররা। একই সঙ্গে টি-টোয়েন্টিতেও গত ছয় সিরিজের মধ্যে পাঁচটিতে জয় পাওয়ায় দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ।

এই ধারাবাহিক সাফল্যের প্রেক্ষাপটে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর সামনে টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হবে ২৭ এপ্রিল।

তার আগে সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। এটা তরুণদের বিশ্বাস তৈরি করে। সাকলাইন, রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি-টেয়েন্টি বিশ্বকাপ দূরে আছে। এই সময়ে আবার ৫০ ওভারের জন্যও খেলোয়াড় তৈরি করা যাচ্ছে। এখানে ভালো করলে ওরা ওয়ানডেও ভালো করবে।’

দলের পারফরম্যান্স মূল্যায়নে বিশেষভাবে উঠে এসেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর অবদান। মিডল ওভারে তার কার্যকারিতা নিয়ে মুশতাক বলেন, ‘মিরাজ মিডল ওভারে উইকেটে এনে দিচ্ছে। গত ম্যাচে লাথামের উইকেট পেয়েছে। মিরাজের কাজ শুধু রান আটকানো না। সে ম্যাজিক বল করবে না, মিস্ট্রি স্পিনার নয় সে। তবে সে উন্নতি করছে। ভেরিয়েশন, পেস থাকতে হবে। এ কারণেই সে উইকেট পাচ্ছে। ভালো বল করছে। ক্রিকেট এঙ্গেলের খেলা। তা বুঝতে পারলে আপনি ভালো করবেন। আমিও আল্লাহর রহমতে খেলোয়াড়ি জীবনে ভালো করেছি।’

আসন্ন টি-টোয়েন্টি সিরিজের শুরুতে দলে নেই মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। ফলে দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ-রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনের মতো অনভিষিক্ত ক্রিকেটাররা। এই সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ।

দলের ভেতরের পরিবেশ ও লক্ষ্য নিয়ে মুশতাক বলেন, ‘আমরা মাত্র সিরিজ জিতেছি, তাই ড্রেসিংরুম খুশি। আমরা কোচরা সব সময় চাই, ম্যাচ জেতার সাথে যেন এক শতাংশ হলেও উন্নতি হয়। টি-টোয়েন্টি দলে নতুন কয়েকজন এসেছে। নিজেদের মেলে ধরার জন্য এটা তাদের জন্য দারুণ প্লাটফর্ম। আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক। গত ম্যাচে তানভীর খেলেছে, রিশাদ খেলেনি। বিশ্বকাপের আগে আমাদের বেঞ্চ শক্তিশালী হতে হবে। দেশের হয়ে একটি ম্যাচ খেলাও অনেক আত্মবিশ্বাস দেয়।’

Previous Post

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

Next Post

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

Related Posts

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

7
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
Next Post
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

Discussion about this post

সর্বশেষ..

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

by cricbdadmin
0
5

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড নিয়ে দিন শুরু...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
7

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD