Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আজকের বৈঠকই কি চূড়ান্ত?

January 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতা আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অনিচ্ছার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে একাধিক চিঠি পাঠালেও এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ঠিক এই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ এক বৈঠকে বসতে চলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা।

রোববার বরোদায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনা করবেন জয় শাহ। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ অতিথি হিসেবে ম্যাচটি দেখতে যাবেন তিনি। ম্যাচের ফাঁকেই বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা হওয়ার কথা। ভারতীয় গণমাধ্যমের ধারণা, বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না চাইলে বিকল্প কী হতে পারে, সেই বিষয়টিই এই বৈঠকের মূল আলোচ্য।

নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি ইতিমধ্যে আইসিসিকে দুটি চিঠি পাঠিয়েছে। প্রথম চিঠির উত্তরে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় এবং ভারতে নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। শোনা যাচ্ছে, দ্বিতীয় চিঠির ক্ষেত্রেও একই ধরনের উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়েছে আইসিসি। তাদের যুক্তি, বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা বললেও নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ভেতরে আলোচনা অনুযায়ী, বাংলাদেশের দ্বিতীয় দাবিটিও নাকচ করে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

এই অবস্থায় জয় শাহ ও বিসিসিআইয়ের বৈঠক ঘিরে বড় প্রশ্ন উঠে আসছে-বাংলাদেশকে ছাড়াই কি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি? ধারণা করা হচ্ছে, বৈঠকের পরই পরিস্থিতি অনেকটা পরিষ্কার হবে। একদিকে আইসিসি চাইতে পারে, বাংলাদেশ খেলবে ধরেই বিশ্বকাপের সব প্রস্তুতি এগিয়ে নিতে। অন্যদিকে, বিসিবি যদি অনড় থাকে, তাহলে তাদের বাদ দিয়েই কীভাবে টুর্নামেন্ট সম্পন্ন করা যায়, সে পথও খতিয়ে দেখা হতে পারে। যদিও আপাতত এসবই জল্পনার পর্যায়ে।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের চাপের কাছে মাথা নোয়ানোর অবস্থানে নেই আইসিসি। ফলে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি বদলের সম্ভাবনা খুবই কম। যদি নির্ধারিত দিনে দল মাঠে না নামে, তাহলে বাংলাদেশকে ওয়াকওভার দেওয়া হয়েছে বলে ধরা হবে এবং প্রতিপক্ষ দল পূর্ণ পয়েন্ট পাবে। এমন ঘটনা অতীতেও ঘটেছে-২০০৩ বিশ্বকাপে জিম্বাবোয়ে সফরে না যাওয়ায় ইংল্যান্ড ওয়াকওভার দিয়েছিল। আবার অন্য একটি সম্ভাবনা হলো, বাংলাদেশ সরে গেলে তাদের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে না যাওয়ায় আয়ারল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দল চূড়ান্ত হয়েছিল গত বছরের নভেম্বরেই। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসিকে অস্বস্তিতে ফেলেছে। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাহলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের একটি সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

Previous Post

প্লে-অফে রিশাদ হোসেনের দল হোবার্ট

Next Post

হৃদয়ের সেঞ্চুরি মিসের দিনে রংপুরকে বিধ্বস্ত করল রাজশাহী

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
হৃদয়ের সেঞ্চুরি মিসের দিনে রংপুরকে বিধ্বস্ত করল রাজশাহী

হৃদয়ের সেঞ্চুরি মিসের দিনে রংপুরকে বিধ্বস্ত করল রাজশাহী

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD