ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার মুহুর্তটা স্মরনীয় করে রাখতে পারল না সংযুক্ত আরব আমিরাত। বরং তাদের ৪১ রানে হারিয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ট্রফি জিতল স্কটল্যান্ড।
এইতো আসছে বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজন করবে ক্রিকেট বিশ্বকাপ। ৫০ ওভারের সেই লড়াইঢয়ে এ’ গ্রুপে খেলবে স্কটিশরা। এই গ্রুপেই আছে বাংলাদেশ। সঙ্গে আরো ৫ দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।
২০১৫ বিশ্বকাপের গ্রুপ বি’তে খেলবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া সেখানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ওয়ানডে স্ট্যাটাস পেল হংকং এবং পাপুয়া নিউগিনি। চারবছরের জন্য এ মর্যদা পেল তারা। আর স্ট্যাটাস হারাল নেদারল্যান্ডস, কেনিয়া এবং কানাডা।



