Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

July 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ছে। জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সই প্রমাণ করে দলটি সঠিক পথেই এগোচ্ছে। তাঁর মতে, এখনও অনেক জায়গায় উন্নতির সুযোগ থাকলেও পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাফল্য দেখাচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পথে রয়েছে।

পাকপ্যাশন.নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে টেইট বলেন, ‘আমি বলব, আপনাকে শুধু তাদের সাম্প্রতিক ফলাফল আর পারফরম্যান্সের দিকে তাকালেই হবে। পাকিস্তানের বিপক্ষে টানা চারটি টেস্ট ম্যাচ জয় কিন্তু যথাযথ সমর্থন এবং সঠিক পথে না হেঁটে সম্ভব নয়।’

বাংলাদেশের অর্জনের প্রশংসা করলেও উন্নতির সুযোগ এখনও অনেক রয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা। তার বিশ্বাস, দলটি এখনো পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে পারেনি এবং ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে টেইট বলেন, “বাংলাদেশের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, তারা এখনো সব কিছু গুছিয়ে উঠতে পারেনি। সেখানে এখনো আরও বড় হওয়ার এবং উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে শুধু লড়াই-ই নয়, তাদের হারিয়ে দেওয়ার পেছনে তারা নিশ্চিতভাবেই কিছু একটা ঠিকঠাক করছে। এটা তাদের জন্য দারুণ ছিল।”

টেস্ট ক্রিকেটের পাশাপাশি সীমিত ওভারের সংস্করণেও বাংলাদেশের ইতিবাচক অগ্রগতির দিকটি তুলে ধরেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের কথা উল্লেখ করে টেইট বলেন, ‘এরপর, টি-টোয়েন্টি সিরিজ হারলেও সম্প্রতি ওয়ানডে সিরিজে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সুতরাং, তারা ম্যাচ জিতছে এবং লড়াই করছে।’

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ের একটি স্মৃতিও ভাগ করে নিয়েছেন টেইট। তাঁর মতে, দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের সেই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলে দলের ইতিহাস ভিন্নভাবে লেখা হতে পারত।

সেই ম্যাচের প্রসঙ্গে টেইট বলেন, ‘আমি যখন সেখানে ছিলাম, এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচে হেরেছিলাম, অথচ ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আমি জানি, এমন কথা অনেক ম্যাচ নিয়েই বলা যায়, তবে দুবাইয়ের সেই এশিয়া কাপের ম্যাচটা আমাদের হাত থেকে ফসকে গিয়েছিল। নাহলে আমরা ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলতাম।’

সবশেষে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অস্ট্রেলিয়ান কোচের বিশ্বাস, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না, ‘বাংলাদেশ লক্ষ্য থেকে খুব বেশি দূরে নেই।’

টেইটের মূল্যায়নে স্পষ্ট, সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতা, গুরুত্বপূর্ণ জয় এবং উন্নতির ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেটকে নতুন এক অবস্থানে নিয়ে যাচ্ছে। তার মতে, এখনও কিছু জায়গায় ঘাটতি থাকলেও সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জনের সামর্থ্য রয়েছে বাংলাদেশের।

Related Posts

Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD