নীরবতা ভাঙ্গলেন ইমরান খান। তাকে একের পর ‘অপবাদ’ গায়ে এসে লাগছিল। সদ্য সাবেক স্ত্রীর কথাগুলো হজম করে গেছেন। কিন্তু আর কতো? পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মুখ খুললেন। কড়া জবাব দিলেন। জানালেন, ‘রেহামকে কোনওদিন বাড়িতে আটকে রাখিনি। কোনওদিন বলিনি, বাড়িতে থেকে আমার জন্য রুটি তৈরি করো। আসলে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। দেখুন রেহামের কথা শুনে মনে হচ্ছে, আমিই দোষী, ঘরের মধ্যে নির্যাতন চালিয়েছি। কিন্তু বলতে চাই আমি নির্দোষ। কিছুই করিনি।’
অবশ্য তার আত্মপক্ষ সমর্থনের আগে বোমা ফাটান রেহাম। বিয়ের দশ মাসের মধ্যেই বিচ্ছেদ! কেন দ্বিতীয়বারও ঘর ভাঙল ইমরানের?
তার সাবেক স্ত্রী রেহামের অভিযোগ, কী করবেন, কোথায় যাবেন, তা নিয়ে নাক গলাত ইমরান। এমন কী হেশেলে পাঠাতেন রুটি বানাতে!



