Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বর্জনের হুমকির মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

January 25, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জনের হুমকির মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই আসন্ন আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক সালমান আগার নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে সাবেক অধিনায়ক বাবর আজমকে রাখা হলেও বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ। এমন সময় দল ঘোষণার ফলে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন পিসিবির নির্বাচক কমিটির সদস্য ও হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক সালমান আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল হেসন। সংবাদ সম্মেলনে আকিব জাভেদ স্পষ্ট করে জানান, দল ঘোষণা হলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের পর আইসিসির কঠোর সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি অভিযোগ করেন, আইসিসি দ্বিমুখী নীতি অনুসরণ করছে এবং জানান, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনার পর নেওয়া হবে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পিসিবি চেয়ারম্যান একপর্যায়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিতও দেন। এর জবাবে আইসিসি নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ২৪ ঘণ্টার ব্যবধানে পিসিবি বিশ্বকাপের দল ঘোষণা করে। ফলে অনেকের ধারণা, আইসিসির চাপের মুখেই পাকিস্তান বয়কটের অবস্থান থেকে সরে এসেছে। তবে নির্বাচক কমিটির এক সদস্য এ ধারণা নাকচ করে বলেন, অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া তাদের দায়িত্ব নয়।

আকিব জাভেদ বলেন, তাদের কাজ ছিল নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াড ঘোষণা করা। তিনি জানান, পাকিস্তানের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। চেয়ারম্যানও একই অবস্থানের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার বক্তব্যে বোঝা যায়, দল ঘোষণার পরও পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

ঘোষিত স্কোয়াডে অধিনায়ক সালমান আগা ছাড়াও ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান আগের আসরগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পিসিবি, বিসিসিআই ও আইসিসির মধ্যে আগেই হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সে কারণে পাকিস্তান তাদের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে এবং সেখানেই মুখোমুখি হবে ভারতের।

পাকিস্তানের বিশ্বকাপ দল:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

Previous Post

বিসিবির বৈঠকে শেষ কথা, আইনি লড়াই নয়

Next Post

নিরাপত্তা সিদ্ধান্তই চূড়ান্ত, বিশ্বকাপ ইস্যুতে বিসিবির ব্যাখ্যা

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক

নিরাপত্তা সিদ্ধান্তই চূড়ান্ত, বিশ্বকাপ ইস্যুতে বিসিবির ব্যাখ্যা

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD